1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:৩৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বিবিএস ক্যাবলস এর অন্যায় ভাবে চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন।

ক্রাইম রিপোর্টার
  • Update Time : শনিবার, জুন ১৪, ২০২৫,
  • 171 Time View
259

ক্রাইম রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বিবিএস ক্যাবলস পিএলসি’র গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি কারখানার সামনে আজ (১৪ই জুন সকালে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।

প্রতিষ্ঠানটির একাধিক -কর্মচারীকে কোনো পূর্ব নোটিশ বা কারণ দর্শানো ছাড়াই চাকরিচ্যুত করার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

চাকরিচ্যুত ভুক্তভোগী, তাদের সহকর্মী ও সচেতন নাগরিকবৃন্দ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে ভোক্তাদের অভিযোগ প্রতিষ্ঠানটি কোনো ধরনের তদন্ত ছাড়াই এবং আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই বেশ কয়েকজন কর্মীকে হঠাৎ করে চাকরিচ্যুত করেছে। অনেকেই শুধুমাত্র ই-মেইল বা মৌখিকভাবে বরখাস্তের খবর পেয়েছেন, যা তাদের জন্য ছিল অত্যন্ত অপমানজনক ও মানসিকভাবে ভেঙে পড়ার মতো ঘটনা।

ভুক্তভোগীরা বলেন, “একজন মানুষ বছরের পর বছর এক প্রতিষ্ঠানে সততা ও পরিশ্রম দিয়ে কাজ করে, আর তার পুরস্কার যদি হয় হঠাৎ বরখাস্ত, তাহলে তা পুরো সমাজের নৈতিকতার ওপর আঘাত।”

আরেকজন বলেন, “আজ যদি এই অন্যায় বরদাস্ত করি, কাল তা নিয়ম হয়ে যাবে। আমরা তা হতে দিতে পারি না।

ভুক্তভোগীদের অধিকারের দাবি

সকল অনিয়মিতভাবে। চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহাল।বরখাস্তের ঘটনাগুলোর স্বচ্ছ তদন্ত ও গণশুনানির আয়োজন।শ্রমিক অধিকার, মানবিকতা ও আইনি প্রক্রিয়া প্রতিষ্ঠানের মধ্যে নিশ্চিত করা।ভবিষ্যতে অনিয়ম রোধে স্থায়ী নীতিমালা ও মনিটরিং ব্যবস্থা চালু করা।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন ইন্জিনিয়ার আবু নোমান হাওলাদার এদিকে, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নোমান হাওলাদারের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন এলাকাবাসীর তাদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি দলটির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং সংসদ সদস্য পদে নির্বাচনের প্রস্তুতিও নিয়েছিলেন।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন ইন্জিনিয়ার আবু নোমান হাওলাদার

ফলে, প্রতিষ্ঠানটির ভেতরে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং প্রশাসনিক স্বেচ্ছাচারিতার আশঙ্কাও প্রকাশ করেন ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্পষ্ট করে জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয় বরং তাদের জীবিকা ও অধিকার রক্ষার শান্তিপূর্ণ আন্দোলন।

এ বিষয়ে কোম্পানির কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগীরা দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানান।

ঘটনার বিস্তারিত জানতে তদন্ত দাবি করেছেন স্থানীয় অধিকারকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026