1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সন্ধ্যা ৬:৪৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জমকালো আয়োজনে পলাশ উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী মিলন মেলা

মিনার হোসেন খান, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : শনিবার, জুন ১৪, ২০২৫,
  • 321 Time View
331

মিনার হোসেন খান, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাব আয়োজিত জমকালো ঈদ পরবর্তী মিলনমেলা অনুষ্ঠিত।

১৪ জুন ২০২৫ রোজ শনিবার নরসিংদীর পলাশে ঘোড়াশাল পৌর সভার বাগদী এলাকায় অবস্থিত বাংলাদেশ ন্যাচার স্টাডি পার্কে পলাশ উপজেলা প্রেসক্লাব আয়োজিত দিনব্যাপী ঈদ পরবর্তী মিলন মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত মিলনমেলা অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৫০ জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন।

সকাল থেকেই নবীন প্রবীণ বিভিন্ন বয়সের সাংবাদিকেরা বাংলাদেশ ন্যাচার স্টাডি পার্কে একে একে সমবেত হন। দিনব্যাপী জমকালো আয়োজনের মাধ্যমে মিলন মেলা অনুষ্ঠানটি উদযাপন করেন। সকাল ১১ টার দিকে গণমাধ্যম কর্মীদের কুশল বিনিময়ের মাধ্যমে মিলন মেলা মুখরিত হয়ে ওঠে। পার্কের সুন্দর ও মনোরম পরিবেশ দেখে সবাই উচ্ছাস প্রকাশ করেন।

পলাশ উপজেলার একাধিক সাংবাদিক সংগঠনের সদস্যরা প্রায় দীর্ঘ ৩০ বছর পর একই প্লাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার প্রয়াস ঘটেছে। পলাশ উপজেলার প্রায় অর্ধ শতাধিক সাংবাদিক মিলে পলাশ উপজেলা প্রেসক্লাব সংঘটিত হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গড়ার লক্ষ্যে নবগঠিত অ্যাডহক কমিটির আহ্বায়ক হাজী মোহাম্মদ জাহিদ হোসেন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর কোভিদ, সদস্য সচিব নূরে আলম রনি ও যুগ্ম সদস্য সচিব আল আমিন মিয়া সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। আমন্ত্রিত অতিথি হিসেবে আরোও বক্তব্য রাখেন উপজেলার ঘোড়াশাল পৌর বিএনপি’র সভাপতি আলম মোল্লা।

বাংলাদেশ ন্যাচার স্টাডি পার্কে ছায়ানিবিড় প্রাকৃতিক মনোরম পরিবেশ মধ্যাহ্ন ভোজের পর বিভিন্ন রকম খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল ড্র অনুষ্ঠিত হয় এবং আকর্ষণীয় পুরস্কার বিতরণের মাধ্যমে পলাশ উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী মিলন মেলা সমাপ্তি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026