1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সন্ধ্যা ৬:৪৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চট্টগ্রাম-১৫ আসনে শাহজাহান চৌধুরীকে জামায়াতের প্রার্থী ঘোষণা

এম. ইউছুফ, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : শুক্রবার, জুন ১৩, ২০২৫,
  • 498 Time View
207

এম. ইউছুফ, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চট্টগ্রাম ১৫ সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী হিসেবে চুড়ান্ত ভাবে মনোনিত হন সাবেক সাংসদ মজলুম জননেতা জনাব শাহাজাহান চৌধুরী।

১৩ জুন (শুক্রবার) স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত সর্বস্তরের দায়িত্বশীল সমাবেশে প্রার্থী ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও মুহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতে ইসলামী যাকে মনোনয়ন দিয়েছেন তাকে নির্বাচনী লড়াইয়ে আজ থেকে ঘরে ঘরে এমন ভাবে নামবো, আমাদের বিজয়ী এই আসনকে আবার আমরা বিজয় চিনিয়ে আনবো ইনশাআল্লাহ’।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনের জন্য সকল আসনেই প্রার্থী প্রস্তুত করেছে। বিভিন্ন দেশপ্রেমিক,গণতান্ত্রিক,ইসলামী রাজনৈতিক দলগুলোর সাথে সমযতা করে একটি বৃহত্তর ঐক্যের রাজনৈতিক পরিবেশ তৈরি করা হচ্ছে।

তিনি আরো বলেন, জাতীয় নির্বাচন যেমন কেয়ারটেকার সরকারের অধীনে হওয়ার বিধান আমাদের আইনে এসে গেছে, স্থানীয় সরকার নির্বাচনও কেয়ারটেকার সরকারের অধীনে হওয়ার বিধান হওয়া উচিত। এখন যেহেতু অন্তবর্তীকালীন সরকারকে কেয়ারটেকার সরকার মনে করছি, তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনও কেয়ারটেকার সরকারের অধীনে হওয়ার আমরা দাবি করছি। নির্বাচন কমিশনের সক্ষমতা,নিরপেক্ষতা,সততার একটা পরিক্ষা আগে দিক।এখনো সময় আছে,সরকার ও ইলেকশন কমিশন চাইলেই এটা সম্ভব।

অনুষ্টানে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমির ড. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারি সেক্রেটারি মুহাম্মদ ইসহাক, সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন, লোহাগাড়া উপজেলা আমির আসাদ উল্লাহ, পৌরসভা আমির হামিদ উদ্দিন এবং ইসলামী ছাত্র শিবিরের দক্ষিণ জেলা সভাপতি আরমান হোসাইন।

অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী,বাংলাদেশ জামায়াত চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ও অধ্যাপক জাফর সাদেক,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ ইসহাক, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক নুরুল্লাহ ও ড.হেলাল উদ্দিন মুহাম্মদ নৌমান,বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া ও এডভোকেট আবু নাছের,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ নুর হোসাইন,বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার শুরা সদস্য মাওলানা আবুল ফয়েজ ও ডাক্তার আব্দুল জলিল,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি আশিফ উল্লাহ মুহাম্মদ আরমান, বাংলাদেশ জামায়াত ইসলামী লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী,সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন,সাতকানিয়া পৌরসভার আমির হামিদ উদ্দিন আযাদ,লোহাগাড়া উপজেলা সেক্রেটারি আবুল কালাম, দক্ষিণ জেলা শুরা সদস্য এম ওয়াজেদ আলী প্রমুখ।

অনুষ্টান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি বদরুল হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026