পত্নীতলা বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার
সাজেদুর রহমান স্টাফ রিপোর্টার পত্নীতলা (নওগাঁ)
Update Time :
মঙ্গলবার, জুন ৩, ২০২৫,
146 Time View
পত্নীতলা বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার
সাজেদুর রহমান স্টাফ রিপোর্টার পত্নীতলা (নওগাঁ) পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অভিযানে নওগাঁ সীমান্ত বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মঙ্গবার (৩ জুন) দুপুরে ১৪ বিজিবি'র প্রেস উইং এর এক বার্তাতে জানায় একই দিন রাত সাড়ে ৩ টায় কালুপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক আসাদুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে ধামইরহাট সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে সাতানা গ্রামে পৌঁছালে বিজেপির উপস্থিতিতে পেয়ে চোরাকারবারীরা ধান ক্ষেত্রের মধ্যে ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৭৪ বোতল ফেয়ারডিল সিরাপ ফেলে পালিয়ে যায়। সেগুলো উদ্ধার করেন বিজিবি টহল দল। পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, পুশইন, অবৈধ...
234
সাজেদুর রহমান স্টাফ রিপোর্টার পত্নীতলা (নওগাঁ)
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অভিযানে নওগাঁ সীমান্ত বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
মঙ্গবার (৩ জুন) দুপুরে ১৪ বিজিবি’র প্রেস উইং এর এক বার্তাতে জানায় একই দিন রাত সাড়ে ৩ টায় কালুপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক আসাদুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে ধামইরহাট সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে সাতানা গ্রামে পৌঁছালে বিজেপির উপস্থিতিতে পেয়ে চোরাকারবারীরা ধান ক্ষেত্রের মধ্যে ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৭৪ বোতল ফেয়ারডিল সিরাপ ফেলে পালিয়ে যায়। সেগুলো উদ্ধার করেন বিজিবি টহল দল।
পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, পুশইন, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান বিরোধী অভিযান বৃদ্ধিসহ সর্বাত্বক অভিযান অব্যাহত রাখা হবে।