1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১০:১৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কুড়িগ্রাম সীমান্তে ১৪ জন ভারতীয়কে পুশইন করেছে বিএসএফ

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)
  • Update Time : মঙ্গলবার, মে ২৭, ২০২৫,
  • 142 Time View
143

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে মঙ্গলবার ভোরে, এবার ১৪ জন ভারতীয় নাগরিককে পুশইন করেছে বিএসএফ। এ সময় বিএসএফ সদস্যরা চার রাউন্ড গুলি ছোড়ার পাশাপাশি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়।

জানা যায়, আসাম রাজ্যের কাকরিপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক মেইন পিলার ১০৬৭-এর ১ সাব এলাকা দিয়ে পাঁচজন নারীসহ ১৪ জন ভারতীয় নাগরিককে বড়াইবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসী তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়।

বিজিবি যখন ওই ভারতীয় নাগরিকদের নিয়ে সীমান্তের শূন্যরেখায় আসে, তখন বিএসএফ সদস্যরা গালিগালাজ করে এবং চার রাউন্ড গুলি ছোড়ে ও সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এর জের ধরে সীমান্তে চরম উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষের টহল জোরদার করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারাও সেখানে জড়ো হন।

বড়াইবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি।

স্থানীয় বাসিন্দা কালাম বলেন, ভোরে বিএসএফ কাঁটাতারের গেট খুলে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। আমরা বিষয়টি বুঝতে পেরে তাদের আটক করে বিজিবিকে খবর দেই।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি পরিচালক লে. কর্নেল নজরুল ইসলাম বলেন, এটি গুরুতর সীমান্ত-লঙ্ঘন। আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। বিএসএফ এখন পতাকা বৈঠকের প্রস্তাব দিয়েছে। বৈঠকের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

বিজিবি ও স্থানীয় জনগণের উপস্থিতিতে বর্তমানে বড়াইবাড়ী সীমান্তে টান-টান উত্তেজনা বিরাজ করতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026