1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ২:০৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পুলিশকে অবরুদ্ধ করে আসামি ছাড়িয়ে নিলো তার অনুসারীরা

আরিফুর রহমান তীব্র,লক্ষ্মীপুর উপজেলা প্রতিনিধি 
  • Update Time : শনিবার, মে ২৪, ২০২৫,
  • 105 Time View
87

আরিফুর রহমান তীব্র,লক্ষ্মীপুর উপজেলা প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

লক্ষ্মীপুরের কমলনগরে হাতকড়াসহ আশরাফ উদ্দিন রাজন রাজু নামে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় জনতা। এ সময় তারা পুলিশকে ‘অবরুদ্ধ’ করে রাখেন।

শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে চরঠিকা গ্রামের রাজুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আশরাফ উদ্দিন রাজন রাজু চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে দুপুর ১২ টার দিকে চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রাম থেকে গ্রেফতার করেন কমলনগর থানার এএসআই প্রদীপ চন্দ্র দাস। এসময় এলাকার শতাধিক নেতাকর্মী-সমর্থক একত্রিত হয়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে রাজুকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেন বিক্ষোভকারীরা। পরে হ্যান্ডকাপসহ আওয়ামী লীগ নেতা রাজু ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

খবর পেয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তোহিদুল ইসলাম ঘটনাস্থলে যান। সেখানে তিনি উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেএসডির যুব পরিষদ নেতা ও আওয়ামী লীগ নেতা রাজুর নিকটআত্মীয় খোকন পরবর্তীতে হ্যান্ডকাপটি উদ্ধার করে থানা পুলিশের কাছে দেন।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তোহিদুল ইসলাম বলেন, ‘আশরাফ উদ্দিন রাজন রাজু ডেভিল হান্টের আসামি। দুপুরে পুলিশ ওই এলাকায় মাদক মামলার এক আসামিকে ধরতে অভিযানে যায়। এ সময় পুলিশ সদস্যরা আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে দেখতে পেয়ে তাকে গ্রেফতার করে। এক পর্যায়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের হাত থেকে রাজনকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার সার্কেল (কমলনগর-রামগতি) মোহাম্মদ রকিবুল হাসান পিপিএম বলেন, আওয়ামী লীগ নেতা রাজনকে গ্রেফতারের পর বিক্ষুব্ধ জনতা পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ রাজনকে ছিনিয়ে নেয়। তাকে ধরতে পুলিশি অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026