1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সন্ধ্যা ৬:১২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গজারিয়ার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশীয় পিস্তল-গুলি উদ্ধার,আটক ৮

মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, মে ২১, ২০২৫,
  • 134 Time View
88

মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধিঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় কোস্ট গার্ডের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দেশীয় পিস্তল,গুলি,নগদ টাকাসহ বিভিন্ন ধরনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১মে)দুপুর ২:৩০ঘটিকায় উপজেলা পরিষদের হল রুমে এই বিষয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা প্রশাসন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)মো:মামুন শরীফ,কোস্ট গার্ডের ষ্টেশন কমান্ডার জিএম তানজিমুল ইসলাম প্রমুখ।

জানা যায়,গতকাল (২০মে) রাত ১০ঘটিকা থেকে ভোর ৬টা পর্যন্ত উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে এই অভিযান পরিচালিত হয়।এ সময় বালু উত্তোলনকালে ৩টি ড্রেজার,৩টি বাল্কহেডসহ ৮শ্রমিক আটক ও একটি ড্রেজারে তল্লাশি করে একটি দেশীয় পিস্তল,এক রাউন্ড গুলি,একটি চাকু, ৭টি মোবাইল ফোন,নগদ ২৫,৮৬৬ টাকা উদ্ধার করে।

এ সময় আরও জানা যায়,দীর্ঘদিন ধরে উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুয়াগাছিয়া সংলগ্ন মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন,নৌপথে ডাকাতিসহ নানা অপরাধ করে আসছে একটি সন্ত্রাসী গোষ্ঠী।ইতিমধ্যে একাধিক বার অভিযান পরিচালিত হয়েছে,যেখানে দেশীয় অস্ত্র,গুলিসহ নানা সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছিল।

বিষয়টি সম্পর্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো:মামুন শরীফ বলেন,দীর্ঘদিন যাবৎ রাতের আধারে এই সন্ত্রাসী গোষ্ঠী অবৈধ বালু উত্তোলনস হ বিভিন্ন অপরাধ করে আসছে,তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম জানান,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026