1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৩:১৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বরিশাল বিশ্ববিদ্যালয় এর আন্দোলনের মুখে উপাচার্য ড. শুচিতাকে অপসারন

নুরে আলম, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : বুধবার, মে ১৪, ২০২৫,
  • 265 Time View
188

নুরে আলম, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। অন্তবর্তিকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। উপাচার্যের অপসারণের সংবাদ ছড়িয়ে পড়ার পরই বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে আনন্দ মিছিল করেছে  আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ই মে) সন্ধ্যায় শিক্ষামন্ত্রালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ববি ভিসি শুচিতাকে অপসারণের বিষয়টি জানা যায়।

আরেক প্রজ্ঞাপনে জানানো হয় পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগে নতুন অন্তবর্তিকালীন উপাচার্য হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. তৌফিক আলম নিয়োগ দেয়া হয়েছে৷ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক।

একই সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী ও ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদকে অপসারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত একমাস যাবৎ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে ২২ দফা পরে চার দফা দাবিতে আন্দোলন করে আসছেন। দাবি পূরণ না হওয়ায় তারা উপাচার্য অপসারণের এক দফা দাবিতে আন্দোলন চালাচ্ছেন। আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শাটডাউন, উপাচার্যের বাসভবনে তালা ও একাডেমিক শাটডাউন করে। সর্বশেষ গতকাল রাত ১০টায় অনশনে বসেন শিক্ষার্থীরা। পরে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ  কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026