1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১২:৪৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ ০২ জন গ্রেফতার

শহীদুল ইসলাম শাহেদ,দৈনিক প্রভাতী বাংলাদেশ:
  • Update Time : মঙ্গলবার, মে ৬, ২০২৫,
  • 108 Time View
96

শহীদুল ইসলাম শাহেদ,দৈনিক প্রভাতী বাংলাদেশ:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ ০২ জন পাচারকারী গ্রেফতার ।

মঙ্গলবার ৬ মে ২০২৫ তারিখ বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৬ মে ২০২৫ তারিখ মঙ্গলবার ভোর ৪ টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন সাবরাং জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশী করে মাছ রাখার বক্সের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক পাচারকারী কেফায়েত উল্লাহ (৩০) টেকনাফ ও জাহেদ হোসেন (৩২) পালংখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
অপরদিকে অদ্য দুপুর ৩ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহজনক একটি সিএনজি তল্লাশী করে সিটের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026