1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১০:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জাল সাক্ষরে গ্রাহকের টাকা আত্মসাত চেষ্টা, ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
  • Update Time : শুক্রবার, মে ২, ২০২৫,
  • 137 Time View
87

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

খুলনায় প্রবাসির একাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় আফসানা শাহিন মুন্নী (৩৬) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার মধ্য রাতে খুলনা থানা পুলিশ ঢাকার মুগদা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যাংক কর্মকর্তা আফসানা শাহিন মুন্নী সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স খুলনা শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি খুলনা মহানগরীর ইস্পাহানি এলাকার বাসিন্দা। এর আগে আল হাদিস বাট্রি নামক একজন মালয়েশিয়া প্রবাসীর একাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ১৮ এপ্রিল তার স্ত্রী আফসানা ইয়াসমিন তৃঞ্চা বাদি হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতারকৃত আফসানা শাহিন মুন্নী সহ ৮/৯ জনকে আসামি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে খুলনা সদর অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোল্লা জুয়েল রানার নেতৃত্বে খুলনা সদর থানার একটি টিম ঢাকা থেকে মুন্নীকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। নগরীর বাস্তহারা কলোনীর সোহরাব হোসেনের কন্যা আফসানা ইয়াসমিন তৃঞ্চা এজাহারে উল্লেখ করেন। তার স্বামী আল হাদিস বাট্রি মালয়েশিয়ায় প্রবাস জীবন যাপন করেন।

তিনি প্রবাস থেকেই ২০২৩ সালের ১৩ নভেম্বর অনলাইনের মাধ্যমে নিজ নামে খুলনা মহানগরীর আপার যশোর রোডস্থ সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখায় একটি একাউন্ট খোলেন। পরবর্তীতে ঐ একাউন্টে বিভিন্ন সময়ে মোট ১০ লাখ ২ হাজার টাকা জমা করা হয়। তার স্বামী চলতি বছরের ১৮ মার্চ দেশে ফিরে অর্থ উত্তোলনের জন্য ব্যাংকে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা তার একাউন্টে মাত্র ৩ লাখ ২ হাজার টাকা রয়েছে এবং বাকি ৭ লাখ নেই বলে জানান।

তাৎক্ষনিক তিনি ব্যাংক স্টেটমেন্ট বের করে দেখতে পান গত বছরের ২৫ ফেব্রুয়ারি আরটিজিএসের মাধ্যমে তার একাউন্ট থেকে আসামীদের একজনের ব্রাক ব্যাংকের একাউন্টে ৭ লাখ টাকা ট্রান্সফার করা হয়েছে। এজাহারে আরো উল্লেখ করা হয় আরটিজিএসের মাধ্যমে অর্থ ট্রান্সফার করতে হলে অবশ্যই ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের দাতা বা হিসাবধারীর সরজমিনে উপস্থিত থাকতে হয়। কিন্তু তার স্বামী ঐ সময় মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। এ সুযোগে আসামীরা পরস্পর জোগসাজোসে ভুয়া লোক সাজিয়ে এবং কাগজপত্র জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাত করেছে।

এবিষয়টি ব্যাংকের উর্ধবতন কতৃপক্ষকে জানানো হলেও তারা কোনো সমাধান দেননি। এব্যাপারে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক খুলনা শাখার ম্যানেজার হাফিজ আহমেদ বলেন, নতুন যোগদান করায় বিষয়টি আমার জানা নেই। খোজখবর নিয়ে দেখছেন। তবে ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা আছাদুল্লাহিল গালিব ফোনে জানান উক্ত অর্থ আত্মসাতের ঘটনা ঘটেনি, চেষ্টা করা হয়েছিল। এব্যাপারে প্রযোজনীয় প্রক্রিয়া শেষে অভিযুক্ত কর্মকর্তাকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026