1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৭:০০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সাতক্ষীরায় ডিবির অভিযানে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও সরঞ্জাম জব্দ

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫,
  • 169 Time View
102

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সাতক্ষীরায় ডিবির অভিযানে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও সরঞ্জাম জব্দ সাতক্ষীরায় ভেজাল দুগ্ধজাত পণ্য তৈরীর কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও সয়াবিন তেলসহ ভেজাল চক্রের সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া শ্রীপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
অভিযানের সময় জব্দ করা হয় ২০৩ কেজি ভেজাল দুধ, ৪৫ কেজি সয়াবিন তেল, ১১ কেজি দুধ তৈরির পাউডার, ছয়টি বড় ড্রাম ও দুধ তৈরির একটি মেশিন।

আটক সুজন ঘোষ (৩১) ওই গ্রামের ভোলা ঘোষের ছেলে।
ডিবি পুলিশ জানায়, সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া শ্রীপুর গ্রামের একটি দুগ্ধজাত পণ্য তৈরীর কারখানায় একটি চক্র ভেজাল দুধ তৈরী করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ডিবি পুলিশের একটি আভিযানিকদল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ২০৩ কেজি ভেজাল দুধ, ৪৫ কেজি সয়াবিন তেল, ১১ কেজি দুধ তৈরির পাউডার, ছয়টি বড় ড্রাম ও দুধ তৈরির একটি মেশিনসহ হাতে নাতে সুজন ঘোষকে আটক করা হয়। একই সাথে কারখানাটি বন্ধ করে দেয়া হয়। জিজ্ঞাসাবাদে সুজন ঘোষ জানান, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভেজাল দুধ তৈরি করে তা বাজারজাত করে আসছিলেন।জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. নিজাম উদ্দীন মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026