1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৭:০০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নারায়ণগঞ্জে টাকা নেওয়া সেই ওসিকে বদলি 

জেলা প্রতিনিধি মোঃ ওয়াকিল আহমেদ 
  • Update Time : শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫,
  • 168 Time View
122

জেলা প্রতিনিধি মোঃ ওয়াকিল আহমেদ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নারায়ণগঞ্জের সেই আলোচিত আড়াইহাজার থানার ওসি মো. এনায়েত হোসেনকে ফরিদপুর জেলায় বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মো. মেহেদী ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে ফরিদপুর জেলায় বদলি করা হয়। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় ওই আদেশে।

মো. মেহেদী ইসলাম প্রভাতী বাংলাদেশ কে বলেন, আড়াইহাজার থানার ওসিকে ফরিদপুর জেলায় বদলি করা হয়েছে। এটা স্বাভাবিক পদলি প্রক্রিয়া ছিল। তাকে কোনো শাস্তিমূলক বদলি করা হয়নি।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, জিডি বা অভিযোগের কাগজের সঙ্গে স্টেফলার করে রাখা কিছু টাকা হাতে নিয়ে ওসি এনায়েত হোসেন এক ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন, এ টাকা দিলে মানসম্মান থাকে?। এ সময় তার সামনে আরও ২/৩ জন ব্যক্তিকে বসে থাকতে দেখা যায়। আর ওসি এনায়েত হোসেন তার থানার কক্ষে চেয়ারে বসা অবস্থায় ছিলেন। পরে তিনি সেই টাকা তার ড্রয়ারে রেখে দেন।

তবে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন প্রবাতী বাংলাদেশকে বলেন, ২/৩ মাস আগে খাগকান্দা এলাকায় কিস্তির টাকা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে ভুক্তভোগী এক নারী থানায় অভিযোগ করেন। তবে ঘটনাটি অনেকদিন আগের হওয়ায় ভুক্তভোগীদের নাম ভুলে গেছি।

তিনি আরও বলেন, সেই অভিযোগের ভিত্তিতে বিএনপি নেতা বেলায়েত হোসেনে ও মাসুম শিকারীসহ আরও কয়েকজনের সামনে পাওনাদারের আনুমানিক দুই থেকে আড়াই হাজার টাকা আমার হাতে দেওয়া হয়। সেই টাকা ভুক্তভোগীকে দেওয়া হয়েছে। টাকার পরিমাণ কম দেওয়ায় আমি বলেছি, এতো অল্প টাকায় মানসম্মান থাকে না। তবে সেই ঘটনাকে কে বা কারা ভিন্ন রূপ দিয়ে পুলিশ প্রশাসনকে চাপে ফেলার চেষ্টা করছে। এমনকি আমি কোনো ঘুষ বা অনৈতিক টাকা নেইনি।

গত ১৮ এপ্রিল আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেনের টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে নানা মহলে চলে আলোচনা সমালোচনা। নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026