1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৭:১৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শেরপুর সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ, 

মাহফুজুর রহমান সাইমন শেরপুর :
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫,
  • 202 Time View
132

মাহফুজুর রহমান সাইমন শেরপুর :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ৪৯৭ বোতল মদ এবং দুটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাওয়াকুচা বিওপি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোরে উপজেলার ছোট গজনী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ এবং খাড়ামুড়া সীমান্ত এলাকা থেকে দুটি গরু জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাওয়াকুচা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির দুটি টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে ছোট গজনী সীমান্ত থেকে ৪৯৭ বোতল ভারতীয় মদ এবং খাড়ামুড়া এলাকা থেকে দুটি ভারতীয় গাভী উদ্ধার করা হয়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ও গরু চোরাকারবারিরা পালিয়ে যায়।

জব্দকৃত মদের বাজার মূল্য প্রায় ৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা এবং গরু দুটির মূল্য আনুমানিক ২ লাখ ২০ হাজার টাকা।

ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানবীর হাসান মজুমদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026