1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৭:২৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সাতক্ষীরায় অপহরণ নাটকের ভিকটিম মিজান সরদার উদ্ধার

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি। 
  • Update Time : বুধবার, এপ্রিল ২৩, ২০২৫,
  • 168 Time View
148

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি। 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সাতক্ষীরায় অপহরণ নাটকের ভিকটিম মিজান সরদার উদ্ধার পারিবারিক কলহ ও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে নিজেই দীর্ঘদিন আত্মগোপনে থেকে নিজ ভাই ও মেয়েকে দিয়ে তার প্রতিপক্ষ ও পুলিশের নামে দুটি পৃথক অপহরণ মামলা দিয়েও শেষ রক্ষা হলো না ভিকটিম মিজানুর রহমান সরদারের। বুধবার (২৩ এপ্রিল) ভোর রাতে তালা উপজেলার পাটকেলঘাটা থানার দুদলী গ্রামের তার দ্বিতীয় স্ত্রীর বাবার বসত বাড়ী থেকে ভিকটিম মিজানুর রহমান সরদারকে উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন সদর থানায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

ভিকটিম মোঃ মিজানুর রহমান সরদার (৫৮) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত আব্দুল জব্বার সরদারের পুত্র।

 

 

অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান জানান, চলতি বছরের ১০ জানুয়ারী সকাল সাড়ে ৭টার দিকে মিজানুর রহমানকে হত্যার ভয় দেখিয়ে চাঁদা দাবির উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের মুনজিতপুর লম্বাটালি এলাকা থেকে অপহরণ করা হয়েছে মর্মে তার কন্যা শারমীন আক্তার রিমা বাদী হয়ে তার আপন তিন চাচা ও এক চাচীর নামে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার তদন্তাকারী কর্মকর্তা এসআই সোহরাব হোসেন মামলাটির তদন্তকালে জানতে পারেন এই মামলার ভিকটিম মিজানুর রহমান সরদারকে অপহরন করে (একই উদ্দেশ্যে) হত্যার ভয় দেখিয়ে চাঁদা দাবির ঘটনা উল্লেখ করে তার আপন ভাই মোঃ মঞ্জুর সরদার বাদী হয়ে ৪ জন পুলিশ সদস্যসহ ২৪ জনের নাম উল্লেখ করে ২০২৪ সালের ২৫ জুলাই আমলী আদালত নং-৫ (শ্যামনগর) এ একটি পিটিশন মামলা দায়ের করেছেন। আদালত উক্ত মামলাটি তদন্ত করে পুলিশ প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই সাতক্ষীরাকে নির্দেশনা প্রদান করেন। যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

 

তিনি জানান, সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহরাব মামলাটির তদন্তভার নেয়ার পর অধিকতর তদন্ত শেষে এ মামলার ভিকটিম মিজান সরদারকে আজ বুধবার ভোর রাতে তালা উপজেলার পাটকেলঘাটা থানার দুদলী গ্রামের তার দ্বিতীয় স্ত্রীর বাবার বসত বাড়ি থেকে উদ্ধার করেন। একই সাথে একই ভিকটিমকে ভিন্ন সময়ে অপহরণ দেখিয়ে ভিকটিম এর ভাই ও মেয়ে ভিন্ন দুটি মামলা দায়েরের বিষয়টিও তিনি উদ্ধার করেন। তিনি আরো জানান, ভিকটিমকে প্রাথমিক জিজ্ঞসাবাদে জানা যায় পারিবারিক কলহ (প্রথম স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না থাকা) এবং জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তিনি নিজেই দীর্ঘদিন চুয়াডাঙ্গায় আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি পাটকেলঘাটা থানার দুদলী গ্রামে তার দ্বিতীয় স্ত্রীর কাছে এসেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে আরো অধিকতর তদন্ত চলমান রয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026