1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:২৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

খুলনার ফুলতলায় এক যুবককে গুলি করে হ,ত্যা

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫,
  • 184 Time View
271

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

খুলনার ফুলতলা উপজেলার পিপরাইল এলাকায় সুমন মোল্লা নামে একজন যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ ২২ এপ্রিল আনুমানিক দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমন মোল্লা পিপরাইল গ্রামের রকিব উদ্দিন মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, জামিরা বাজারের উদ্দেশ্যে তিনি আনুমানিক দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে ১ কিলোমিটার দুরত্বে তিনি পিপরাইল নামক স্থানে পৌছালে বিপরীতে দিক থেকে আসা একটি মোটরসাইকেল যোগে ৩ জন যুবক তার গতি রোধ করে। সুমন মোল্লা কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেলে থাকা ৩ যুবকের একজন তাকে লক্ষ করে গুলি করে। গুলিটি তার থুতনি ভেদ করে বের হয়ে যায়। এসময় সুমন মোল্লা মোটরসাইকেল থেকে ছিটকে পাশের একটি ধানক্ষেতে পড়ে যায়। সন্ত্রাসীরা গুলি করে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা গুলির শব্দে ঘটনাস্থলে এসে সুমন মোল্লাকে ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। ফুলতলা থানার অফিসার ইনচার্জ( তদন্ত) মনিরুজ্জামান খান সুমন মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ি থেকে ১ কিলোমিটার দুরে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের আটকে সম্ভাব্যস্থানে চেকপোস্ট এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। সুমন মোল্লার মরদেহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে নিহত সুমন মোল্লার বিরুদ্ধে থানায় মামলা আছে এবং সেই মামলায় তিনি কারাগারে ছিলেন বলে জানাযায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026