1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১:২১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গফরগাঁওয়ে চাঁদা না পেয়ে নির্মাণ কাজে হামলা: প্রবাসীর সন্তান ও রাজমিস্ত্রী আহত

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান 
  • Update Time : সোমবার, এপ্রিল ২১, ২০২৫,
  • 207 Time View
254

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের বখুরা গ্রামে চাঁদার দাবিতে হামলা, মারধর ও নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন প্রবাসীর সন্তান এবং দুইজন রাজমিস্ত্রী।

জানা যায়, প্রবাসী নজরুল ইসলাম প্রায় ছয় মাস আগে দেশে ফিরে তার তিনতলা ফাউন্ডেশনের ঘর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় স্থানীয় হাবিবুর রহমান এক লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং তার সহযোগীদের নিয়ে কাজ বন্ধ করে দেন। পরবর্তীতে নজরুল ইসলাম বাধ্য হয়ে ৫০ হাজার টাকা প্রদান করলেও পরিস্থিতির উন্নতি হয়নি।

নজরুল ইসলাম বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে স্ত্রী সুরেফা আক্তার পলি পুনরায় ঘরের নির্মাণ কাজ শুরু করলে হাবিবুর রহমান আবারও তিন লক্ষ টাকা চাঁদা দাবি করেন এবং কাজ বন্ধের হুমকি দেন।

২০ এপ্রিল (রবিবার) দুপুর ২টা ৩০ মিনিটে নির্মাণাধীন ঘরের ইটের গাঁথুনির কাজ চলাকালে হাবিবুর রহমান, তার ছেলে নওশাদ, স্ত্রী নাসিমা খাতুন, মাজহারুল ইসলামসহ একদল লোক এসে কাজ বন্ধ করে দেয় এবং পুনরায় চাঁদার দাবিতে হুমকি দেয়।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পলির ছেলে শুভকে লোহার রড দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করা হয়। তাকে বাঁচাতে গেলে রাজমিস্ত্রী জোনায়েত ও মোস্তাকিনও হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর সুরেফা আক্তার পলি গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026