1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১:২৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন ফেরত দিল পুলিশ

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি। 
  • Update Time : রবিবার, এপ্রিল ২০, ২০২৫,
  • 167 Time View
131

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি। 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সাতক্ষীরায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়েছে পুলিশ। একই সময়ে বিকাশ ও নগদের ভুল নাম্বারে চলে যাওয়া ৩ লাখ ৭ হাজার ৮৯৫ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেয়া হয়েছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধার হওয়া এসব মোবাইল ও নগদ টাকা রবিবার দুপুরে জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক রেজাউল করিমসহ অন্যান্য পুলিশ সদস্য এবং হারিয়ে যাওয়া মোবাইল ও টাকা খোয়া যাওয়া গ্রাহকরা।

পুলিশ সুপার এসময় বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত গত তিন মাসে জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১০১ টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ১৫ লাখ ১৫ হাজার টাকা। এছাড়া বিকাশ ও নগদ নাম্বারে খোয়া যাওয়া (ভুল নম্বরে চলে যাওয়া) ৩ লাখ ৭ হাজার ৮৯৫ টাকাও উদ্ধার করা হয়েছে। হারানো এসব মোবাইল ও নগদ টাকা আজ প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, সাতক্ষীরায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যাত্রা শুরুর পর থেকে এপর্যন্ত মোট ১ হাজার ৪৪১ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশ ও নগদ থেকে খোয়া যাওয়া ৩৯ লাখ ৭২ হাজার ১৩৫ টাকা উদ্ধার করে প্রকৃত মালিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026