1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:১৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কমলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কৃষক আহমদ আলীর সবজি বাগান, ক্ষয়ক্ষতি ৫ লক্ষাধিক টাকা

মোঃ নাজিম মিয়া স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, এপ্রিল ১৬, ২০২৫,
  • 152 Time View
102

মোঃ নাজিম মিয়া স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক কৃষকের স্বপ্ন। মাধবপুর চা বাগানের সুন্দর বন সংলগ্ন মরা নদী এলাকায় কৃষক আহমদ আলীর সবজি বাগানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে যায় একটি ঘর, ৮ হাজার চটি ও প্রায় সাড়ে ৪ হাজার সবজির চারা। ক্ষতিগ্রস্ত কৃষক আহমদ আলী জানান, এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

কৃষক আহমদ আলী জানান, গত ১৫ এপ্রিল রাতে বাগানে কর্মরত শ্রমিকদের মজুরি দিয়ে আনুমানিক রাত ১১টার দিকে কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন এলাকায় নিজ বাড়িতে ফিরে যান। কিছুক্ষণ পরই তিনি খবর পান, তার সবজি বাগানে আগুন লেগেছে। দ্রুত ছুটে গিয়ে দেখেন, তার বাগানের ঘরসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে প্রায় দেড়-দুই লক্ষ টাকার নতুন কেনা সার, কিটনাশক ও পলিথিন, ৩টি পানির পাম্প, দেড় হাজার ফুট পাইপ এবং আখ থেকে তৈরি ১৫ টিন গুড় পুড়ে যায়। আগুনের ঘটনায় তিনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ, স্থানীয় কাটাবিল এলাকার কিছু লোকের সঙ্গে তার পূর্ববিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, তারাই এ ঘটনা ঘটাতে পারে।

কমলগঞ্জ থানা পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026