1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:১৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গফরগাঁওয়ে পহেলা বৈশাখ উপলক্ষে ঘুড়ি উৎসব: রঙে রূপে নতুন বছরকে স্বাগত

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান
  • Update Time : বুধবার, এপ্রিল ১৬, ২০২৫,
  • 212 Time View
120

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গফরগাঁও উপজেলায় পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। এর শেষ দিন ছিল বিশেষভাবে স্মরণীয়, যেখানে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো উৎসব ও প্রতিযোগিতা।

১৫ এপ্রিল, মঙ্গলবার, গফরগাঁওয়ের সালটিয়া ব্রিজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সব বয়সী মানুষ ঘুড়ির রঙে-রূপে রাঙিয়ে তুলেন নতুন বাংলা বছরের আকাশ। প্রাণখোলা এই আয়োজনে চৈত্র সংক্রান্তির ঐতিহ্যকে ধারণ করে বর্ষবরণ হয়ে ওঠে আরও উৎসবমুখর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন,“এই আয়োজনে আমরা সত্যিই সাফল্য অর্জন করেছি। মাঠভর্তি সব বয়সের মানুষের উপস্থিতিই তার প্রমাণ। এভাবেই আমরা নির্বিশেষে সকল মানুষের সঙ্গে থেকে, সকল মানুষের জন্যেই কাজ করে যেতে চাই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আয়নাল ইসলাম, গফরগাঁও প্রেস ক্লাবের আহ্বায়ক রুবেল মাহমুদ, সাংবাদিক আজহারুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক হানিফ খান, সাংবাদিক আশরাফুল আলম মামুন এবং ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সাদেক, সহ আরও অনেক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষাংশে ঘুড়ি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ইউএনও এন. এম. আব্দুল্লাহ আল মামুন। পুরো মাঠজুড়ে তখন উচ্ছ্বাস, আনন্দ আর বাংলার আকাশে ওড়ানো হাজার রঙের ঘুড়ির মনোমুগ্ধকর দৃশ্য

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026