1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৪:২৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সিদ্ধিরগঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ( ওয়াকিল আহমেদ) 
  • Update Time : বুধবার, এপ্রিল ১৬, ২০২৫,
  • 177 Time View
155

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ( ওয়াকিল আহমেদ) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মাদানীনগর এলাকায় এএসটি গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

শ্রমিকদের অভিযোগ, কারখানা মালিকপক্ষ পূর্ব ঘোষণা ছাড়াই ১৫ দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেন। রাতের আঁধারে কারখানার মালপত্র অন্যত্র সরিয়ে নেন। তারা সকালে বেতন পাওয়ার আশায় কারখানায় এসে দেখেন তালাবদ্ধ। পরে জানতে পারেন, মালিকপক্ষ কারখানা বন্ধ করে সব মালপত্র সরিয়ে নিয়েছে। তাই বাধ্য হয়ে আন্দোলন করছেন।

এদিকে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করায় পরিবহন শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আন্দোলনকারী কয়েকজন নারী শ্রমিককে মারধর করেন। এতে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে পুলিশ সদস্যরা পোশাক শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। এ বিষয়ে জানতে এএসটি গার্মেন্টসের উৎপাদন ব্যবস্থাপক মিজানুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম আমাদের বলেন, শ্রমিকদের বেতন না দিয়ে মালিকপক্ষ কারখানা বন্ধ ও মালপত্র সরিয়ে নেয়। বিষয়টি জানতে পেরে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা সড়ক থেকে চলে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026