1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:০১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাংলা নববর্ষ; ১লা বৈশাখ ১৪৩২ বাংলা 

মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী 
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫,
  • 160 Time View
135

মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাংলা নববর্ষের শুভেচ্ছা, গাহি ভালবাসার জয় গান,

মূলে সকল মানুষ জাতি, সবাই আদম সন্তান।

এসো হে নবীন, বাজুক অমৃত বাঁশি,

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসি।

শুভ নববর্ষ, আজি হৃদয়ে জাগে আহ্বান,

অধিকার হোক অক্ষুণ্ণ, থাকুক সবার মান।

 নব প্রভাতের আলোয় ঝলমল ধরা,

 ঘুচে যাক ভেদবুদ্ধি, হোক বন্ধন গড়া।

মানুষের মর্যাদা উঠুক জেগে আজি,

সবারই সম্মান রবে, হোক সবাই রাজি।

পথ একটাই, মোরা যাত্রী সবাই,

সবার জীবন হোক ধন্য আলোকের ছোঁয়াই।

 অন্যায় অবিচার হোক দূরীভূত,

ন্যায়নীতি হোক বলবৎ, এটাই হোক শপথ ।

হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান ভাই ভাই,

এক মায়ের সন্তান, ভেদাভেদ নাহি চাই।

 প্রীতির বন্ধনে বাঁধি সারা দেশ,

 হোক সম্প্রীতি অক্ষত, দূর হোক হিংসা- বিদ্বেষ।

 ক্ষুদ্র নৃগোষ্ঠীরও থাকুক অধিকার,

সংস্কৃতি ঐতিহ্য হোক অমলিন আর।

 বৈচিত্র্যের মাঝে যেন ঐক্য রয়,

হোক ঐতিহ্য অম্লান, সারা বিশ্বময়।

নারী পুরুষ নির্বিশেষে সমান মর্যাদা পাক,

অধিকার আদায়ে সবে নির্ভীক থাক।

ভেঙে যাক শৃঙ্খল, ঘুচে যাক ভয়,

হোক নারী মুক্তি ধ্রুব, এই কামনা রয়।

শ্রমজীবী মানুষেরা বাঁচুক স্বমহিমায়,

তাদের কষ্টের যেন ন্যায্য দাম পায়।

দারিদ্রের অভিশাপ হোক দূরীভূত,

গাহি জীবনের জয় গান, হয়ে একীভূত।

 প্রতিবন্ধী ভাই বোন ফেলুক নির্ভরতার শ্বাস,

সহানুভূতির পরশে জুড়াক দীর্ঘশ্বাস।

সমান সুযোগ পাক জীবনে চলার,

হোক তাদেরও উত্থান, হোক প্রতিজ্ঞা সবার ।

 শিশুদের ভবিষ্যৎ হোক আলোকময়,

শিক্ষা আর ভালোবাসায় জীবন হোক জয়।

 নিরাপদ হোক তাদের পথ চলা,

হোক সুন্দর শৈশব, এটাই হোক বলা।

 প্রবীণরা যেন পায় সম্মান ও আশ্রয়,

তাদের অভিজ্ঞতা দিক পথের পরিচয়।

শ্রদ্ধা আর যত্নে কাটুক জীবন,

হোক শান্তির নিবাস, এই আকুল নিবেদন।

নব বর্ষে এই হোক আমাদের পণ,

 সকলের অধিকারে রবে অটুট মন।

গড়ি এক সুন্দর সাম্যের সমাজ,

হোক সম-অধিকার সুমহান, বিশ্বময় আজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026