1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:৪৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জুলাই বিপ্লবে শহীদ স্মরণ ও আহতদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিল

মোঃ নূর নবী সোহেল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, মার্চ ২৮, ২০২৫,
  • 162 Time View
135

মোঃ নূর নবী সোহেল প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে লক্ষ্মীপুরের রামগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রামগঞ্জের জিয়া অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রামগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। রামগঞ্জ বাঁধন ফাউন্ডেশনের সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও জাতীয় নাগরিক কমিটির রামগঞ্জ উপজেলার সদস্য মাইন উদ্দিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-আহ্বায়ক ও অন্তর্বতীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মোঃ মাহবুব আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ তোফায়েল আহম্মদ

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্ছু মোল্লা, উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী, রামগঞ্জ মডেল কলেজের শিক্ষক মোঃ হারুন অর রশীদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রামগঞ্জ উপজেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ কামাল উদ্দিন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ মাহবুব আলম বলেন, “জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়। তারা দেশের জন্য জীবন দিয়েছেন, আমরা তাদের পরিবারকে যথাসম্ভব সহায়তা করার চেষ্টা করবো।”

অনুষ্ঠানে জুলাই বিপ্লব নিহত ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান করা হয়। অতিথিরা শহীদদের স্মরণে তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এই ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।

ইফতার পূর্বে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতার পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026