1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| বিকাল ৩:৫৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সাপাহারে ভূমি মেলা ২০২৫ এর উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, মে ২৬, ২০২৫,
  • 168 Time View
147

সাপাহারে ভূমি মেলা ২০২৫ এর উদ্বোধন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

প্রতিনিধি: মোঃ হামিদুর রাহমান, সাপাহার (নওগাঁ)

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুরে সাপাহার উপজেলা ভূমি অফিস চত্বরে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিসে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় জনসচেতনতামূলক সভা, কুইজ প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, উপজেলা মৎস্য অফিসার শামীম আহমেদ, সার্ভেয়ার ইয়াকুব আলী, নাজির ফারুক হোসেন, ইউনিয়ন ভূমি সহকারী শামসুদ্দিন, আলমগীর হোসেন ও মাহবুর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সেবাগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেলায় ডিজিটাল ভূমি সেবা, নামজারি, অনলাইনে খতিয়ান প্রাপ্তি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিসকেস নিষ্পত্তি ও খতিয়ান যাচাইসহ আধুনিক ভূমি সেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়। এছাড়া মেলায় স্থাপিত স্টলগুলোতে সেবা নিতে স্থানীয়দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভূমি সেবাকে সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026