1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৪:০২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

হ্নীলা মৌলভীবাজারে ৮০হাজার ইয়াবাসহ ৪ মাদক পাচারকারী আটক 

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫,
  • 163 Time View
107

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারে টেকনাফের হ্নীলায় র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৮০হাজার ইয়াবাসহ সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের ৪জন সদস্যকে আটক করেছে।

সুত্র জানায়,গত ২৫ফেব্রুয়ারী বিকালে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল মাদকের ১টি বড় চালান অন্যত্র পাচারের জন্য কতিপয় ব্যক্তি সংঘবদ্ধ হয়ে অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা মৌলভী বাজার দক্ষিণ পাড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযানে যায়। এসময় র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে

মৃত আব্দুল গফুরের পুত্র মোঃ শামশুল আলম (৩৫), মোঃ ফজলুল হকের পুত্র মোঃ নুরুল আফছার (২২), মৃত কামাল আহমদের পুত্র আব্দুল শুক্কুর (৩৯) এবং ছিদ্দিক আহমদের পুত্র ছলিম উদ্দিন (২৫) কে আটক করতে সক্ষম হলেও তাদের আরো ২/৩জন সহযোগী কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীদের হেফাজত হতে ৮০হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আটক কৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়,তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকায় কৌশলে সক্রিয় থাকা সিন্ডিকেট হতে ইয়াবা সংগ্রহ করে অভিনব পন্থায় অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, এই অভিযান সংক্রান্ত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026