1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১২:১৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

হোয়াইক্যং নাফ নদী দিয়ে মিয়ানমারে পণ্য সহ দুই পাচারকারী গ্রেফতার। 

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ 
  • Update Time : শনিবার, মার্চ ৮, ২০২৫,
  • 149 Time View
139

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারের টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে পাচারকালে বিপুল পরিমাণ চোরাই পণ্যসহ ২ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পণ্য বহনের কাজে ব্যবহৃত ২টি গাড়িও জব্দ করা হয়। শুক্রবার ৭ মার্চ বিকালে এসব তথ্য জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

গ্রেফতার কৃতরা হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার নুরুল কবিরের ছেলে গিয়াস উদ্দিন (৪০) এবং একই এলাকার নুরুল হাসানের ছেলে মোহাম্মদ হোছন (৩৪ )। তারা জব্দ করা গাড়ি ২টির চালক এবং চোরাচালান চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার ভোর রাতে শহিদ এটিএম জাফর আলম আরাকান সড়কের কক্সবাজার-টেকনাফ সড়ক পূর্ব পাশে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকায় নাফ নদীর বেডড়িবাঁধ সংলগ্ন কাঁচা রাস্তা দিয়ে চোরাই পণ্যের বড় একটি চালান পাচারের খবর পাওয়া যায়। পরে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। একপর্যায়ে সীমান্তের দিকে ব্যাটারিচালিত ২টি ইজিবাইক আসতে দেখে পুলিশ সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে দুইজন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে তাদের আটক করতে সক্ষম হলেও গাড়ি দুইটির পেছনে থাকা মোটরসাইকেল আরোহী ৩ জন দ্রুত পালিয়ে যায়।

পরে ইজিবাইক ২টি তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের জন্য বহন করা ৯৫ কার্টুন বিভিন্ন প্রকারের কোমল পানীয়, ৩৮ কার্টুন বিভিন্ন প্রকারে জুস, ১০ কার্টুন তরল দুধ এবং ৩০ কেজি ওজনের দুই বস্তা মুড়ি উদ্ধার করা হয়। এ সময় চোরাইপণ্য পরিবহণ কাজে ব্যবহৃত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন গ্রেফতার কৃতরা সংঘবদ্ধ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। উদ্ধার করা চোরাই পণ্যগুলো তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন হাটবাজার থেকে সংগ্রহ করে মিয়ানমারে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলো।

গ্রেফতার কৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের রা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026