1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে ১২শত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 22, 2026, 12:15 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে ১২শত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি, মোঃ আবদাল মিয়া
  • Update Time : Thursday, March 20, 2025,
  • 123 Time View
78

মৌলভীবাজার জেলা প্রতিনিধি, মোঃ আবদাল মিয়া

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত

পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন “হৃদয়ে শ্রীমঙ্গলে”র উদ্যোগে উপজেলার মধ্যবিত্ত, গরিব ও অসহায় পরিবারের মধ্যে রামাদ্বান খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী-২০২৫ অনুষ্ঠিত হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির অন্যতম সমন্বয়ক ফয়সল আহমেদের সভাপতিত্বে ও সমন্নয়ক মোঃ আব্দুল মজিদ,সমন্বয়ক আব্দুর রহমান খান পাশার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি আব্দুর রাকিব রাজু।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রমজান খাদ্য বিতরণ কর্মসূচী ২০২৫ এর সহযোগী সমন্নয়ক আব্দুল রব রুবেল,শুভেচ্ছা বক্তব্য রাখেন কর্মসূচির অন্যতম সমন্বয়ক মোঃ মোবারক হোসেন,স্বাগত বক্তব্য রাখেন রমজান খাদ্য বিতরণ কর্মসুচী ২০২৫ এর সমন্নয়ক উপদেষ্টা মোছাব্বির আলী মুন্না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৃদয়ে শ্রীমঙ্গলের সদস্য যুক্তরাজ্য প্রবাসী জালাল উদ্দিন জিপু,রমজান খাদ্য বিতরন কর্মসুচী ২০২৫ এর সমন্নয়ক উপদেষ্টা মোছাব্বির আলী মুন্না,একরামুল কবীর,মছদ্দর আলী,প্রতাপ গোয়ালা ও কাজী কামরুল ইসলাম বাবুল।

এসময় বক্তব্য রাখেন রমজান খাদ্য বিতরন কর্মসুচী ২০২৫ এর সমন্নয়ক রুবেল আহমেদ,সহযোগী সমন্নয়ক নিয়াজউদ্দীন খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস নিজামী।

ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানান সংগঠনের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন টিটু এবং এক ভার্চুয়াল বক্তব্যের মধ্য দিয়ে সংগঠনের বিভিন্ন সমাজকল্যাণ মূলক কর্মকান্ড তুলে ধরেন হৃদয়ে শ্রীমঙ্গলের প্রধান নির্বাহী এম এ হক কায়েস।

বক্তব্যে বলা হয়, “সবাই কমবেশি অবগত রয়েছেন যে হৃদয়ে শ্রীমঙ্গল বিগত পাঁচ ছয় বছর ধরে উপজেলা ব্যাপি নানাবিধ সমাজকল্যাণ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে রোগাক্রান্তদের চিকিৎসা খরচ যোগানো, বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ কোর্স, রিকশা ও সেলাই মেশিন ইত্যাদি বিতরণ, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্হাপন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য দুর্ভোগের সময় খাদ্য সামগ্রী উপহারসহ নানাবিধ সহায়তা প্রদান ইত্যাদি করে আসছে।

দারিদ্র্যের কষাঘাতে পবিত্র এই রামাদান মাসে সারাদিনের রোজা শেষে রাতেও অভুক্ত হয়ে থাকতে হচ্ছে অগণিত পরিবারকে।

মানবতার চরম এই দুঃসময়ে হৃদয়ে শ্রীমঙ্গল অতীতের মতো এবছরও শ্রীমঙ্গল উপজেলার ১২ শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বক্তারা বলেন হৃদয়ে শ্রীমঙ্গলের এই মহৎ কর্মসূচি অনুসরণ করে অন্যান্য সংগঠন এবং বিত্তশালীদেরকেও মানবতার এই দুঃসময়ে এগিয়ে আসা উচিত।

আর্তমানবতার সেবায় অনুষ্ঠিতব্য উক্ত কর্মসূচীতে হৃদয়ে শ্রীমঙ্গলের পক্ষ থেকে ১২ শতাধিক পরিবারের মধ্যে রামাদ্বান খাদ্য সামগ্রী দেয়া হয়।

খাদ্য সামগ্রীর প্রতিটি ব্যাগের মধ্যে রয়েছে একটি পরিবারের পবিত্র রমজানের বাকি দিনগুলো জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী। এর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, লবন, চানা ডাল ইত্যাদি।

অনুষ্ঠানটিতে অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতার মাধ্যমে সাফল্যমন্ডিত করে তোলার জন্য হৃদয়ে শ্রীমঙ্গলের ইউকে কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, উপদেষ্টা সদস্যবৃন্দ এবং বাংলাদেশের সমন্বয়ক এবং সদস্যবৃন্দ, হৃদয় শ্রীমঙ্গলের দেশ বিদেশের সকল সদস্য এবং শুভাকাঙ্খীবৃন্দ এবং আর্থিক অনুদান প্রদান কারি এবং খাদ্য সামগ্রী গ্রহিতাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট