1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
হাতিয়ায় থানার ভিতরে কৃষককে পেটালেন যুবদল নেতা  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

হাতিয়ায় থানার ভিতরে কৃষককে পেটালেন যুবদল নেতা 

স্টাফ রিপোর্টার, নোয়াখালী 
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে
67

স্টাফ রিপোর্টার, নোয়াখালী

 

নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি পুলিশ ফাঁড়ির ভিতরে কৃষককে পেটানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে।

 

গতকাল (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার সন্ধায় উপজেলার বুড়িরচর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই যুবদল নেতারা হলেন বুড়ির ইউনিয়ন সভাপতি রুবেল উদ্দিন রনি ও ৮ নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক সাহেদ কামার। হামলায় আহত কৃষকের নাম জসীম উদ্দিন ও তার ছেলে রোকাম হোসেন।

 

জানা গেছে, দীর্ঘ দিন ধরে জমির মালিক জসীম উদ্দিনের বর্গা চাষীকে ধান করতে বাধা দিয়ে আসছেন এই দুই নেতা। তারা জমির বর্গা চাষীকে তার ধান কাটতে দিচ্ছেন না। এজন্য তাকে হত্যার হুমকিও দিয়েছেন তারা। এ নিয়ে বেশ কয়েকটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

ভূক্তভোগী কৃষক জানান, জমির সঙ্গে এই দুই নেতার কোনও সম্পর্ক না থাকলেও তারা জোর করে দলীয় প্রভাব খাটিয়ে জমি ও তার ফসল দখল করে নিতে চাচ্ছে। এ নিয়ে পুলিশের কথা বলে গতকাল সাগরিয়া পুলিশ ফাঁড়ির ভিতরে জসীম উদ্দিন ও তার ছেলে রোকাম হোসেনকে ডেকে নেয়া হয়। পরে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রভাত প্রভাকর এর সামনে তাদেরকে যুবদলের সভাপতি সহ বেশ কয়েক জন বেধড়ক পেটান।

 

এই বিষয়ে বুড়ির চর ইউনিয়ন যুবদলের সভাপতি রুবেল উদ্দিন রনি বলেন, জমি নিয়ে বিরোধের বিষয়টি থানায় মীমাংসা করতে গিয়ে কথা কাটাকাটি হয়েছে। বুড়ির চর বিশাল বড় ইউনিয়ন। এখানে শান্তি শৃংখলায় কাজ করতে গেলে একটু নিয়ম অনিয়ম হবে এটা স্বাভাবিক। এজন্য আইন নিজের হাতে তুলে নিতে পারেন কিনা এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন নি তিনি।

 

সাগরিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ প্রভাকর জানান, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে আমাদের গেইটের সামনে দুই পক্ষের বাকবিতন্ডা শুরু হয়। শুনেছি রুবেল উদ্দিন রনি তৃতীয় পক্ষ হয়ে জসিমের উপর হামলা করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট