1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ১১:২২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

স্মৃতিসৌধে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৩

স্টাফ রিপোর্টার মোঃ আনিচুর রহমান।
  • Update Time : বুধবার, মার্চ ২৬, ২০২৫,
  • 130 Time View
97

স্টাফ রিপোর্টার মোঃ আনিচুর রহমান।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে লাল পতাকা হাতে একদল লোককে আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল করতে দেখা গেছে। এ সময় স্মৃতিসৌধ এলাকা থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ মার্চ) জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সের ভেতর থেকে আশুলিয়া থানা পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব সিরাজগঞ্জ জেলার সেলিম রেজা (৪৭), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৫০) ও আশুলিয়ার দক্ষিণ গাজীরচটরে সোহেল পারভেজ (৪১)।

জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান কয়েকজন লোক। এ সময় তারা হাতে লাল পতাকা নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন শ্লোগান দেন। পরে উপস্থিত জনতা তাদের ধাওয়া দিয়ে কয়েকজনকে মারধর করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ সন্দেহে তিনজনকে আটক করে নিয়ে যায়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির ঢাকা পোস্টকে বলেন, আনুমানিক বেলা ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে উসকানিমূলক স্লোগান দিয়ে মহান স্বাধীনতা দিবসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিল। এ সময় তাদের আটক করে আশুলিয়া থানায় নিয়ে আসা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026