1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সন্ধ্যা ৬:৪৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

স্বৈরাচার মুক্ত বাংলাদেশে প্রকাশ্যে গুলি করে হত্যা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না – আমিনুল হক 

সবনাম কাব্য,স্টাফ রিপোর্টার :
  • Update Time : সোমবার, মে ২৬, ২০২৫,
  • 327 Time View
153

সবনাম কাব্য,স্টাফ রিপোর্টার :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ঢাকা গুলশান থানা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল আহসান সাধন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক; পাশাপাশি অবিলম্বে দ্রুত হত্যাকারীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।

আজ সোমবার বিকেলে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে আন্তঃ থানা ফুটবল টূর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আমিনুল হক বলেন, ৫ আগষ্টের পর স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এই ধরনের হত্যাকান্ড আশানুরূপ নয় – আমরা এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। বিএনপি নেতাকে এই ভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করবে -এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।

দেশের নাগরিকদের জানমাল রক্ষা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন,

আমরা আশা করবো, সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা কার্যকর পদক্ষেপ নিবেন।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যান, শামীম পারভেজ, নরুল হক ভূইয়া নূরু, আফাজ উদ্দিন,উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা কামাল পাশা, তুরাগ থানা বিএনপি যুগ্ম আহবায়ক রিপন হাসান খন্দকার, থানা বিএনপি আহবায়ক সদস্য আব্দুল আলী প্রমুখ।

প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভাটারা থানা বনাম দারুস সালাম থানা। খেলার শুরু থেকেই দারুস সালাম থানা আক্রমণাত্মক খেলা উপহার দেয় এবং নির্ধারিত সময়ে ২-০ গোলে ভাটারা থানাকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়।

দ্বিতীয় ম্যাচে মোহাম্মদপুর থানা বনাম বনানী থানা মুখোমুখি হয়। খেলাটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতা বজায় রাখে। পরবর্তীতে টাইব্রেকারে মোহাম্মদপুর থানা দল বিজয় লাভ করে এবং সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026