1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
স্বামীর হাতে স্ত্রী খুন,ঘাতক স্বামী গ্রেপ্তার  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 19, 2026, 8:04 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

স্বামীর হাতে স্ত্রী খুন,ঘাতক স্বামী গ্রেপ্তার 

মো: কামরুল হাসান, কক্সবাজার
  • Update Time : Saturday, March 15, 2025,
  • 129 Time View
62

মো: কামরুল হাসান, কক্সবাজার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মহেশখালীতে সুমাইয়া নামের এক গৃহবধূকে ওড়না দিয়ে প্যাঁচিয়ে হত্যা করেছে স্বামী, হত্যার করার ঘটনায় অভিযুক্ত ঘাতক স্বামী রমজানকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ।

শুক্রবার রাতে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব জামালপাড়ার নিজ ঘর থেকে গৃহবধূ সুমাইয়ার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই স্বামী রমজান পলাতক ছিল। তবে রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করে মহেশখালী থানা পুলিশ।

ঘটনার পর ঘাতক স্বামী রমজান তার প্রবাসী সম্মন্ধিকে হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক একটি অডিও বার্তা পাঠায়, এতে অভিযুক্ত ঘাতক স্বামী রমজানকে বলতে শুনা যায়। ভাই, আমি সুমাইয়াকে মেরে ফেলছি, আমি আর বাঁচবো না, আমি নিজেই আত্মহত্যা করবো। এভাবে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল ঘাতক স্বামী রমজান আলী। গতকাল পর্যন্ত সুমাইয়ার হত্যার ঘটনা রহস্য জনক থাকলেও আজ শনিবার সকালেই এ ঘটনার সত্যতা মিলেছে।

নিহত সুমাইয়া একই ইউনিয়নের পানিরছড়া এলাকার হারুন অর রশিদের মেয়ে। তার সঙ্গে পূর্ব জামাল পাড়ার রাজমিস্ত্রি শ্রমিক রমজান আলীর বিয়ে হয় কয়েক বছর আগেই। তাদের সংসারে রয়েছে দুই সন্তান। ওসি কাইছার হামিদ বলেন, হোয়ানকে চাঞ্চল্যকর গৃহবধু হত্যার ঘটনায় লাশ উদ্ধার পরবর্তী অভিযুক্ত স্বামী রমজানকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রমজান আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট