1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৪:১৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সৌদির আরবের সাথে মিল রেখে চাঁদপুরে ৪০ গ্রামে আজ ঈদুল আজহা পালিত

শহিদুল ইসলাম খোকন :
  • Update Time : শুক্রবার, জুন ৬, ২০২৫,
  • 118 Time View
99

শহিদুল ইসলাম খোকন :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শুক্রবার (৬ জুন) পবিত্র হজ্ব পালিত হয়েছে। তাই শুক্রবার সৌদিআরবসহ পৃথিবীর বেশ কিছু দেশে ঈদুল আযহা উদযাপন করা হচ্ছে। সেই মতে চাঁদপুর জেলার ৪০ টি গ্রামে সৌদিআরবের সাথে মিল রেখে আজ পালিত হচ্ছে ঈদুল আযহা ।

মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আযহা সৌদি আরবের সঙ্গে মিল রেখে এসব গ্রামের বাসিন্দারা এই উৎসব পালন করছেন। উৎসবে শামিল হওয়ারা বিভিন্ন পীরের অনুসারী। পীরের নির্দেশেই দীর্ঘ দিন ধরে এই উৎসবে পালন করে আসছেন তারা।

চাঁদপুরের ৪০ গ্রামের বাসিন্দারা চট্টগ্রামের সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফ ও হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের অনুসারী। হাজিগন্জের সাদ্রা দরবার শরীফ সূত্রে জানা যায়, এই দরবারের প্রতিষ্ঠাতা পীর মাওলানা ইসহাক একদিন আগে ধর্মীয় উৎসব পালনের রেওয়াজ চালু করেন।

শুক্রবার ঈদ উদযাপিত হওয়া চাঁদপুরের গ্রামগুলোর মধ্যে রয়েছে হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বরকুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাশারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলব উত্তর উপজেলার পাঁচআনী, বাহেরচর পাঁচআনী, দেওয়ানকান্দি, লতরদি, মাথাভাঙ্গা, আমিয়াপুর, নায়েরগাঁও, বেলতলীসহ কচুয়া ও শাহরাস্তির বেশ কয়েকটি গ্রাম।
জানা গেছে, ১৯২৮ সালে হাজীগঞ্জ রামচন্দ্রপুর মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের উদ্যোগ নেন। কিন্তু স্থানীয়দের অসহযোগিতার মুখে তা ভেস্তে যায়। সরকারি নিয়মের বাইরে গিয়ে একদিন আগে ঈদ পালনের উদ্যোগ নেওয়ায় অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। ওই বছরই নিজ গ্রাম সাদ্রায় ফিরে আসেন তিনি।

ধনী ও প্রভাবশালী পরিবারের সন্তান মাওলানা ইসহাক ওই বছরই নিজ গ্রামে ফিরে একই উদ্যোগ নিয়ে গণসংযোগ শুরু করেন। গ্রামের অসহায় ও দুঃস্থদের আর্থিক সাহায্য দিয়ে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদসহ সব ধরনের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন প্রথা চালু করেন। পরে তিনি দরবার শরীফ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
মতলব উত্তর উপজেলার দেওয়ানকান্দি গ্রামের বাসিন্দা মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম বলেন, আমরা চট্টগ্রামের সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের অনুসারী , আমাদের পূর্বসূরিরা মির্জাখীল দরবার শরীফ ও সৌদিআরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ উৎসব পালন করতো আমরাও সেই রেওয়াজ ধরে রেখেছি। আজ মঙ্গলবার করোনা মহামারীর কারনে স্বাস্থ্য বিধি মেনে দেওয়ানকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে সকাল নয় টায় ঈদুল আযহা নামাজ পড়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026