1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:০০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সোনাগাজী পৌর এলাকায় ধানের শীষের পক্ষে বিএনপির গণজোয়ার

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬,
  • 188 Time View
296

সোনাগাজী পৌর এলাকায় ধানের শীষের পক্ষে বিএনপির গণজোয়ার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

বিএনপি নেতা সিরাজুল হক বিএর নেতৃত্বে ফেনী-৩ আসনে প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর পক্ষে ব্যাপক গণসংযোগ

ফেনীর সোনাগাজী পৌর এলাকায় বিএনপি নেতা সিরাজুল হক বিএর নেতৃত্বে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার বিকেল থেকে শুরু হওয়া এ গণসংযোগ কর্মসূচিতে সোনাগাজী পৌর এলাকার ৫নং ওয়ার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য সরাসরি ভোটারদের কাছে আহ্বান জানানো হয়।

গণসংযোগকালে পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। স্থানীয় ভোটারদের মাঝে ছিল উৎসাহ ও আগ্রহ। অনেক ভোটার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এ গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী জসিমুল হক, পৌর ওয়ার্ড বিএনপির নেতা সাইফুল ইসলাম, সাবেক পৌর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খুরশিদ আলম, আনোয়ার হোসেন সোহগসহ বিএনপি এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই।

তারা আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রমাণ করে আসন্ন নির্বাচনে ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বিপুল ভোটে নির্বাচিত হবেন।

গণসংযোগ শেষে নেতাকর্মীরা আগামী দিনগুলোতে আরও বৃহৎ পরিসরে গণসংযোগ ও প্রচার কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026