1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:০৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)’র ১১৯তম ওরশ উপলক্ষে রাউজানে হক কমিটির বিশাল মোটর র‌্যালী

মিলন বৈদ্য শুভ,রাউজান(চট্টগ্রাম)প্রতিনিধি:
  • Update Time : শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫,
  • 221 Time View
150

মিলন বৈদ্য শুভ,রাউজান(চট্টগ্রাম)প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

উপমহাদেশের প্রখ্যাত অধ্যাত্মিক সাধক ত্বরিক্বা-ই মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউছুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)’র ১১৯তম ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক. খ.গ জোনের আওতাধীন সকল শাখা সমূহের উদ্যোগে বর্ণাঢ্য মোটর র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯ টায় উপজেলার হলদিয়া উত্তরসর্তা দরগাহ্ বাজার থেকে মোটর র‌্যালিটি শুরু করে দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক হয়ে রাউজান উপজেলা সদর,চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক ও নোয়াপাড়া পথের হাট, রাউজান নোয়াপাড়া সড়ক হয়ে নোয়াজিষপুর মুঈনিয়া আজিজিয়া মাদ্রাসা, উম্মুল আশেকিন সৈয়দা সাজেদা খাতুন হেফজখানা ও এতিমখানার মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা, মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।

র‌্যালিতে মোটরসাইকেল, ট্রাক, সিএনজি অটোরিক্সাসহ হাজারো গাড়ি নিয়ে মাইজভাণ্ডারী আশেক- ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। নারায়ে তাকবির আল্লাহু আকবার জিকিরের ধ্বনিতে মুখরিত হয়ে উঠে রাউজান। এই র‌্যালির মাধ্যমে আগামি ২৪ জানুয়ারি মহান ১০ মাঘ গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী (ক.)’র ওরশ শরীফের দাওয়াত দিয়ে মাইজভান্ডার দরবার শরীফে উপস্থিত হয়ে গাউসুল আযম মাইজভান্ডারী রুহানি ফয়েজ হাসিল করার আহবান জানানো হয়।

র‌্যালি উদযাপন কমিটির আহবায়ক মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সচিব মুহাম্মদ আলী মাষ্টারের  সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক জে,এ,এম ইকবাল হাসান।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা নুরুল হুদা চেয়ারম্যান, নাছিম উদ্দিন চৌধুরী,মোজাম্মেল হক চৌধুরী,মাওলানা গোলাম মোস্তফা শায়েস্তা খান আল আজহারী, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাওলানা হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী, ইউছুপ আলী,প্রফেসর আবু তাহের, তাঁজ মোহাম্মদ মিয়া মেম্বার, জাকের হোসেন মাষ্টার, বিএনপি নেতা সেলিম উদ্দিন, মহিউদ্দিন জীবন, দিদারুল আলম, রাউজান উপজেলা ক.খ.গ জোনের সমন্বয়ক সাদিকুজ্জামান সফি, মামুন মিয়া, আনিসউল খান বাবর, আবু তৈয়ব মাষ্টার,মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা মহিম উদ্দিন,কাজী আসলাম, মিনহাজুল আবেদিন, টিটন বৈদ্য,নাজিম উদ্দিন কালু,আক্কাস উদ্দিন মানিক, এস এম ইউছুপ আমিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026