1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১:১২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সৈয়দপুর-ঢাকা রুটে নভোএয়ারের ফ্লাইট চলাচল বন্ধ

মোঃ লোকমান হাকিম, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : শনিবার, মে ৩, ২০২৫,
  • 152 Time View
128

মোঃ লোকমান হাকিম, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নীলফামারীর সৈয়দপুরের এয়াপোর্ট থেকে ঢাকা রুটে চলাচলকারী নভোএয়ারের ফ্লাইট চলাচল শনিবার (৩ এপ্রিল) পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেইসঙ্গে বন্ধ হয়ে গেছে অন্যান্য রুটের অভ্যন্তরীণ ফ্লাইটও।

ফলে যাত্রীরাসহ টিকেট বিক্রেতারা হতবাক হয়ে পড়েছেন। তবে কতদিনের জন্য চলাচল বন্ধ থাকবে তা’ নভোএয়ার কর্তৃপক্ষ থেকে কিছু বলা হয়নি। সৈয়দপুরের টিকিট বিক্রেতারাও এ বিষয়ে পরিষ্কার কিছু জানেন না।

নাম প্রকাশ না করার শর্তে নভোএয়ারের এক কর্মকর্তা সূত্রে জানা গেছে, সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে। সংস্থাটি তাদের বহরে থাকা পাঁচটি এটিআর বিমান বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। যা’ চলতি মাসেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া সংবাদকর্মীদের জানান, সৈয়দপুর-ঢাকা রুটে নভোএয়ার তিনটি ফ্লাইট পরিচালনা করতো।

তবে শুক্রবার (০২ এপ্রিল) থেকে নভোএয়ারের ফ্লাইট চলছে না। এ বিষয়ে তাদের কর্তৃপক্ষের সঙ্গে কথা হলে তারা বলছে, অর্থনৈতিক কারণে বন্ধ রাখা হয়েছে। দুই সপ্তাহ পর আবার অপারেশনে আসবে। এসময় বিমানবন্দর ব্যবস্থাপক আরো জানান, তবে অর্থনৈতিক সমস্যার সমাধান না হলে কি হবে ? বলা যাচ্ছে না।

একটি সূত্র জনায়, নভোএয়ার কর্তৃপক্ষ ২০ এপ্রিল থেকে টিকিট বিক্রি বন্ধ করে দেয়। এ খবর প্রচার হওয়ার পর তারা আবারও টিকিট বিক্রি শুরু করে। তবে শুক্রবার থেকে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে সেইসাথে অন-লাইনে টিকিট কেনার অপশনটিও বন্ধ রয়েছে সংস্থাটির। দীর্ঘদিন থেকে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে প্রতিদিন অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে আসছিল।

যাত্রী সংকটের কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে তাদের একমাত্র আন্তর্জাতিক রুটে চলাচলকারী কলকাতার ফ্লাইট স্থগিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026