1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
সেন্টমার্টিন দ্বীপে সমুদ্র সৈকতে ৫৪৪ কচ্ছপের বাচ্চা অবমুক্ত করলো  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 20, 2026, 6:41 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

সেন্টমার্টিন দ্বীপে সমুদ্র সৈকতে ৫৪৪ কচ্ছপের বাচ্চা অবমুক্ত করলো 

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ 
  • Update Time : Sunday, March 16, 2025,
  • 115 Time View
69

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজার টেকনাফ সেন্টমার্টিন দ্বীপের মেরিন পার্ক হ্যাচারিতে জন্ম নেওয়া আরও ৫৪৪টি অলিভ রিডলি প্রজাতির কাছিমের ছানা বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে।

শনিবার বিকেলে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকতের ডিমাস প্যারাডাইস পয়েন্টে কাছিমের ছানাগুলো অবমুক্ত করা হয়।

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দীন, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্ উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-মারুফ, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো আরিফ উল্লাহ নেজামী, ‘আমার সেন্ট মার্টিন’ নামের সামাজিক সংগঠনের সমন্বায়ক আলী হায়দার, আয়াত উল্লাহ খোমেনি, ইউএনডিপির কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন।

ইউএনডিপির কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ইউএনডিপি ও পরিবেশ অধিদপ্তর দুই বছর ধরে স্বেচ্ছাসেবী সংগঠন আমার সেন্ট মার্টিনের সহযোগিতায় মেরিন পার্ক হ্যাচারিতে ফুটানো কাছিমের ছানা সাগরে অবমুক্ত করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩ মার্চ পর্যন্ত ২ জন ডিম সংগ্রহকারীর মাধ্যমে ২৬টি মা কাছিমের ৩ হাজার ১৮৪টি ডিম সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। গতকাল পর্যন্ত এসব ডিম থেকে ফুটানো ১ হাজার ২৪৬টি কাছিমের ছানা কয়েক ধাপে সাগরে অবমুক্ত করা হয়েছে।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দীন বলেন, সেন্টমার্টিনকে কাছিমসহ সব সামুদ্রিক প্রাণীর জন্য নিরাপদ প্রজনন ও আবাসস্থল হিসেবে গড়ে তোলার কাজ চলছে।

পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী রাখতে হলে জীববৈচিত্র্য রক্ষা করা জরুরি। তারই অংশ হিসেবে কাছিমের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সাগরে অবমুক্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট