1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৪:০৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সেন্টমার্টিন দ্বীপের জন্ম নেওয়া ১৮৩টি কচ্ছপের বাচ্চা সাগরে অবমুক্ত করা হচ্ছে।

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫,
  • 177 Time View
149

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজার টেকনাফ সেন্টমার্টিন দ্বীপের মেরিন পার্ক হ্যাচারিতে জন্ম নেওয়া ১৮৩টি কচ্ছপের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সৈকতে থেকে বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে এসব বাচ্চা। আমার সেন্টমার্টিন নামে একটি সংগঠনের উদ্যোগে এসব বাচ্চা অবমুক্ত করা হয়।

সংগঠনটির সমন্বয়ক আলী হায়দার বলেন, চলতি বছর সেন্টমাটিন দ্বীপের বিভিন্ন স্থান থেকে প্রায় আটশতাধিক কচ্ছপের ডিম সংগ্রহ করেন ‘আমার সেন্টমার্টিন’ সংগঠনের সদস্যরা। এসব ডিম তারা পরিবেশ অধিদফতরের হ্যাচারিতে সংরক্ষণ করে। সেন্টমার্টিন মেরিন পার্কে সামুদ্রিক কচ্ছপের ডিম সংরক্ষণ ও প্রজনন প্রক্রিয়ার তদারকি করে। গত কয়েক বছর ধরে সেন্টমার্টিন সৈকত থেকে কচ্ছপের ডিম সংগ্রহ করছে এ সংগঠনটি। চলতি মৌসুমে এ পর্যন্ত প্রায় আটশতাধিক ডিম সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে গত এক সপ্তাহ আগে আরও ১৭০টি কচ্ছপের বাচ্চা অবমুক্ত করা হয়। দুই মাস আগে সংগ্রহ করা আরও ১৮৩টি ডিম থেকে বাচ্চা বের হয়। পরে বাচ্চাগুলো সেন্টমার্টিন সাগরে অবমুক্ত করা হয়েছে।

অবমুক্তের সময় উপস্থিত ছিলেন আমার সেন্টমার্টিনের সমন্বয়ক আয়াত উল্লাহ কুমনি, পরিবেশ অধিদফতরের কর্মী আবদুল আজিজ প্রমুখ।

আমার সেন্টমার্টিন নামে একটি সংগঠনের সমন্বয়ক আলী হায়দার বলেন, প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে কচ্ছপসহ সকল সামুদ্রিক প্রাণীর জন্য নিরাপদ প্রজনন ও আবাসস্থল হিসেবে গড়ে তোলার কাজ চলছে। পৃথিবীকে মানুষের বসবাস উপযোগী রাখতে হলে প্রাণীকুলের উপস্থিতি জরুরি। তারই অংশ কচ্ছপের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সাগরে অবমুক্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026