1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:৪০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সেনাবাহিনীর অভি*যানে মা*দকসহ  দম্পতি আ*টক

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ১৬, ২০২৫,
  • 200 Time View
96

নাটোরে বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি মো: আজাদুল ইসলাম

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বড়াইগ্রামে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী দম্পতি আটক
হিরোইনসেবী স্বামী, সহযোগী স্ত্রী; ঘর থেকেই উদ্ধার নিষিদ্ধ ট্যাবলেট, সেবনের সরঞ্জাম ও লক্ষাধিক টাকা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীপুর গ্রামে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে সেনাবাহিনী এক দম্পতিকে হাতেনাতে আটক করেছে। ১৬ জুন ২০২৫, সোমবার সকাল ১১টার দিকে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেপ্তার করা হয় মোঃ আলেক সরদার (৫০) ও তার স্ত্রী মোসাঃ সুরমা খাতুন (৪৫) কে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই দম্পতি এলাকায় হিরোইন ও গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল। অভিযানের সময় সেনা সদস্যরা তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে হিরোইন সেবনের সরঞ্জাম, ৫ পিস নিষিদ্ধ “নিসাকর” ট্যাবলেট এবং নগদ ১ লাখ ৬৯ হাজার ৯২০ টাকা উদ্ধার করেন। যা তাদের মাদক ব্যবসার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

গ্রেপ্তারকৃত আলেক সরদার নিজেও একজন হিরোইনসেবী বলে দাবি করেছেন স্থানীয়রা। তার প্ররোচনায় স্ত্রী সুরমাও জড়িয়ে পড়েন এই নিষিদ্ধ ব্যবসায়। বহু তরুণের জীবন তারা নেশার অন্ধকারে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

এই সফল অভিযানে সেনাবাহিনীর উপস্থিতি যেন এলাকার মানুষকে এক স্বস্তির নিশ্বাস এনে দিয়েছে। অনেকেই বলছেন, ‘অবশেষে আমাদের সন্তানদের ধ্বংসকারী সেই মরণ ফাঁদ থেকে মুক্তি পাওয়ার আশা জাগছে।’

আটক দম্পতিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বড়াইগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026