1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
সুন্দরবনে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শনে মোরেলগঞ্জের ইউএনও - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 20, 2026, 1:34 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

সুন্দরবনে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শনে মোরেলগঞ্জের ইউএনও

সজিব শিকদার জেলা প্রতিনিধি( বাগেরহাট) 
  • Update Time : Monday, March 24, 2025,
  • 117 Time View
82

সজিব শিকদার জেলা প্রতিনিধি( বাগেরহাট) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় লাগা নতুন আগুন স্থান পরিদর্শন করেছেন মোরেলগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ।সোমবার (২৪ মার্চ) দুপুরে নতুন আগুন লাগা শাপলার বিল এলাকা মোরেলগঞ্জ উপজেলার মধ্যে হওয়ায় তিনি সরেজমিনে পরিদর্শন করেছেন। এ সময় তিনি বনবিভাগের কর্মকর্তাগণ, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ এলাকাবাসির সঙ্গে কথা বলেছেন এবং সুন্দরবন রক্ষায় সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।উপজেলার নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ জানান, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলার বিল এলাকায় লাগা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এখন অল্প কিছু এলাকায় ছোট ছোট কিছু ধোঁয়ার কুন্ডলি দেখা যাচ্ছে। বড় কোনো আগুনের কুন্ডলি নেই। পানি সংকটের কারণে ঠিকমত কাজ করতে পারছে না না ফায়ার সার্ভিস। জোয়ার ভাটার ওপর নির্ভর করে কাজ করতে হচ্ছে তাদের। পানি না থাকায় সোমবার দুপুর দেড়টা থেকে কাজ বন্ধ রেখেছে ফায়ার সার্ভিস। বিকেলে মরা ভোলা নদীতে জোয়ারের পানি আসলে আবারও কাজ শুরু হবে।তিনি আরও জানান, রোববার রাত থেকে সুন্দরবনে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট একযোগে কাজ করছে। নতুন এলাকায় যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সে জন্য রোববার ফায়ার লাইন কেটে দেয় বনবিভাগ ও গ্রামবাসী। পানি সংকটের কারনে আগুন নেভানোর কাজ দারুণভাবে বিগ্নিত হচ্ছে। একটানা কাজ করা যাচ্ছে না। পানির সংকট না থাকলে বনের আগুন দ্রুত নিভিয়ে ফেলা সম্ভব হতো।সুন্দরবনে বারবার আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও কারা এ অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত জানতে চাইলে উপজেলার নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ বলেন, শাপলারবিল এলাকায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে চাঁদপাই রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) দিপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বনবিভাগ। এই তদন্ত প্রতিবেদন হাতে পেলেই সব কিছু জানা যাবে। ওই কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছেএসময় বনবিভাগের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, মোরেলগঞ্জ উপজেরা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির তার সঙ্গে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট