1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১১:৫৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সীমান্ত থেকে ভারতীয় শাড়ি, ঔষধ ও মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, মে ৬, ২০২৫,
  • 170 Time View
132

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সাতক্ষীরার কয়েকটি সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বোরকা, ঔষধ ও মাদকদ্রব্যসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, বাঁকাল চেকপোস্ট, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে মঙ্গলবার (৬ মে) এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল নতুন পাড়া নামক সীমান্ত থেকে ১৫০ পিস ভারতীয় কাটাগ্রা (নেশাজাতীয়) ট্যাবলেট, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল বিহারী নগর নামক স্থান হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল চৌরঙ্গী মোড় নামক স্থান হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, বাঁকাল চেকপোষ্ট এর বিশেষ আভিযানিক দল শশাডাঙ্গা এলাকা হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল লক্ষীদাড়ি নামক সীমান্ত থেকে ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেন।

এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল গেড়াখালী মোড় নামক সীমান্ত থেকে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী সীমান্ত থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করেন। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৬ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা। তবে, চোরাকারবারীরা এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া তাদের আটক করতে সক্ষম হননি বিজিবি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026