1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ২:১০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সিলেটে সাহেল হত্যাকারীদের গ্রেফতার করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

হাসান জুলহাস, সিলেট :
  • Update Time : শনিবার, মার্চ ২২, ২০২৫,
  • 154 Time View
175

হাসান জুলহাস, সিলেট :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সিলেটের গোয়াইনঘাটে সাহেল শাহরিয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনের বক্তারা বলেন, সাহেল শাহরিয়ারের মতো তরুণকে মোটরবাইক গতিরোধ করে নৃশংসভাবে যারা হত্যা করেছে তারা এখনো বাইরে ঘোরাফেরা করছে।সিলেটি পোশাক

পুলিশের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে সাহেলের খুনিদের গ্রেপ্তার করা না হয় তাহলে অচিরেই কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। শুক্রবার বাদ জুমা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গোয়াইনঘাটের সর্বস্তরের ছাত্র-জনতা ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে এসব কথা বলেন বিক্ষুব্ধ জনসাধারণ।

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহফুজের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ রহিম, গোয়াইনঘাট উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মতিন, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহেদ আহমদ ও আব্দুর রহমান, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় জোন সদস্য আমিরুল ইসলাম আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার সদস্য আজমল হোসেন, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসনাত, জেলা ছাত্র জমিয়তের সভাপতি জাকির হোসেন, সমাজসেবক ওমর ফারুক, সিলেট জেলা ছাত্রদলের সদস্য আব্দ রব, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তানিম, গোয়াইনঘাট মোটরবাইক সমবায় সমিতির নেতা তানজিম রানা ও আল-আমিন আহমদ প্রমুখ।সিলেট জেলা ভ্রমণ প্যাকেজ

উল্লেখ্য, মঙ্গলবার (১৮ মার্চ) সিলেটের গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে সাহেল শাহরিয়ার নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সাহেল উপজেলার পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের পূর্ণানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। স্থানীয়রা দাবি করছেন, সাহেল হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সে বিষয়ে এখনো জানা যায়নি।

স্থানীয় একটি সূত্র বলছে, টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিতে তাকে খুন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026