1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ৩:২১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সামরিক ইউনিফর্মসহ ২ ডা*কাত সদস্য গ্রেফ*তার

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ১৬, ২০২৫,
  • 219 Time View
127

সামরিক ইউনিফর্মসহ ২ ডা*কাত সদস্য গ্রেফ*তার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মো: মোজাম্মেল হক: স্টাফ রিপোটার কক্সবাজার:

কক্সবাজারে টেকনাফ উপজেলার হোয়াইক্যং বাজার থেকে ডাকাত নবী হোসেন দলের ২ সদস্যকে সামরিক ইউনিফর্ম ও অন্যান্য দ্রবাদিসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী।এ সময় সামরিক বাহিনীর ইউনিফর্মের শার্ট ৬টি, প্যান্ট ২০টি, চাল ২০০ কেজি, ডাল ১০০ কেজি, ১২ ভোল্টের ব্যাটারি ১টি ও দেড়শ ওয়াটের ২টি সোলার প্যানেল উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার রাতে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশসহ এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন ৮ নম্বর ক্যাম্পের মো. আলীর ছেলে ইমন (২৫) ও ১৭ নম্বর ক্যাম্পের আবুল হোসেনের ছেলে মো. ইলিয়াস (১৫)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, টেকনাফ সীমান্তবর্তী দ্বীপে ডাকাত নবী হোসেনের আস্তানায় প্রায় ৩০-৩৫ জন সশস্ত্র সদস্য রয়েছে বলে জানা যায়। তারা অস্ত্র হাতে মিয়ানমার থেকে মাদক নিয়ে নাফ নদ পার করে বাংলাদেশের অভ্যন্তরে সরবরাহ করে এবং নাফ নদে মাছ ধরা জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করে।

এছাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ করা অপহৃতদের নবী হোসেন তার আস্তানায় বন্দী রেখে মোটা অংকের মুক্তিপণ আদায় করে থাকে।

বর্তমানে নবী হোসেন দলের সন্ত্রাসী কার্যকলাপে ক্যাম্পের নিরীহ জনগণ একটি ভীতিকর পরিবেশের মাঝে বসবাস করছেন। এছাড়া নবী হোসেন ক্যাম্প ৮ ইস্ট এর অভ্যন্তরে আইন ভঙ্গ করে অবৈধভাবে স্থায়ী বাসস্থান গড়ে তুলেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

গত রবিবার ক্যাম্প ১১ হতে সেনাবাহিনী এবং এপিবিএন যৌথ অভিযান পরিচালনা করে নগদ ১৪ লাখ টাকা ও একটি ইউ জেড আই এসএমজিসহ নবী হোসেন দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026