সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে দুদকের মামলা
Reporter Name
Update Time :
Thursday, December 11, 2025,
60 Time View
সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে দুদকের মামলা
লিয়াকত আলি নীলফামারী প্রতিনিধি নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রংপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা বাদী হয়ে বুধবার (১০ ডিসেম্বর) মামলাটি দুদকের উপ-পরিচালকের কাছে দাখিল করেন।মামলার অভিযোগে বলা হয়েছে আফতাব উদ্দিন সরকার ৩ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৭২০ টাকার তথ্য গোপন করে কমিশনে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করেছেন।এছাড়া তাঁর বিরুদ্ধে ৫ কোটি ৫ লাখ ৬১ হাজার ৯৪৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনেরও অভিযোগ আনা হয়েছে।মামলার বাদী উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা বলেন,মামলাটি তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে। তদন্ত শেষে আদালতে...
146
লিয়াকত আলি নীলফামারী প্রতিনিধি
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রংপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা বাদী হয়ে বুধবার (১০ ডিসেম্বর) মামলাটি দুদকের উপ-পরিচালকের কাছে দাখিল করেন।মামলার অভিযোগে বলা হয়েছে আফতাব উদ্দিন সরকার ৩ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৭২০ টাকার তথ্য গোপন করে কমিশনে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করেছেন।এছাড়া তাঁর বিরুদ্ধে ৫ কোটি ৫ লাখ ৬১ হাজার ৯৪৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনেরও অভিযোগ আনা হয়েছে।মামলার বাদী উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা বলেন,মামলাটি তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে। তদন্ত শেষে আদালতে চার্জশিট প্রদান করা হবে।