1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:৩২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সাবেক ইউপি চেয়ারম্যানের ভাইসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫,
  • 252 Time View
135

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শাহাদাৎ হোসেনের ঘর থেকে তার ভাইসহ ৩ জনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জানুয়ারী) বেলা ১২ টার দিকে তাদের মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শাহাদাৎ হোসেনের আপন ভাই মিজান(৩৫), শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামের ফাহাদ মৃধা ওরফে জাকির (৩৪) ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওড়া গ্রামের বাবুলের ছেলে নিজাম(৩৫)। তাদের কাছ থেকে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (২০ জানুয়ারী) দুপুরে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বৈরাগী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের বসবাসরত ভবনের দ্বিতীয় তলার একটি রুম থেকে তার আপন ভাইসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তল্লাশী করে তাদের ৩ জনের শরীর থেকে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছি। রাজৈর থানা এলাকার মধ্যে কেউ মাদক বিক্রি-সেবন করতে পারবে না। যেই হোক না কেন, মাদকের বিষয় কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের এমন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026