1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 19, 2026, 4:25 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

মোঃ হামিদুর রহমান,সাপাহার (নওগাঁ)প্রতিনিধি 
  • Update Time : Sunday, June 1, 2025,
  • 177 Time View
105

মোঃ হামিদুর রহমান,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নওগাঁ জেলার সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন-২০২৫ এর ফলাফল প্রকাশ ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হয় মা-অভিভাবক সমাবেশ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

শনিবার (১ জুন) বেলা ১০টা ৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব ওয়াহেদুল্লাহ প্রামানিক। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, সাপাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও হাপানিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক ইয়াকুব আলী।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের প্রথম প্রান্তিক মূল্যায়নের ফলাফল ঘোষণা করা হয়। পরে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে অনুষ্ঠিত হয় মা ও অভিভাবকদের অংশগ্রহণে এক বিশেষ মতবিনিময় সভা।

সারাদিনের অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মোত্তাকিন আহমেদ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রধান শিক্ষক আমিরুল ইসলাম জানান, “সন্ধ্যায় শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। পাশাপাশি বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের বন্ধন আরও দৃঢ় হয়।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট