1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১১:৩৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় দিনে এসএসসি পরিক্ষা রাতে রমরমা কোচিং বাণিজ্য

মাহাবুব হাসান মারুফ, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : বুধবার, মে ৭, ২০২৫,
  • 169 Time View
126

মাহাবুব হাসান মারুফ, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সারা দেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নফাঁস এড়াতে কোচিং বন্ধের সরকারি নির্দেশনা বহাল রয়েছে।

এমন নির্দেশনাকে বৃদ্ধাআঙ্গুলি দেখিয়ে নওগাঁর সাপাহার উপজেলার প্রানকেন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে দিনে পরিক্ষা; রাতে চলে রমরমা কোচিং বাণিজ্য।

এদিকে উপজেলা প্রশাসন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়েছে প্রতিটি পরীক্ষা শুরু হওয়ার আগের দিন থেকে পরীক্ষার দিন পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত, উপজেলার সকল পরীক্ষা কেন্দ্রের আশপাশের কোচিং সেন্টার; কম্পিউটার ও ফটোকপি মেশিনের দোকানসমূহ বন্ধ রাখতে হবে।

অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ৷ প্রশাসনের এমন নির্দেশনা ব্যত্তয় দেখা গিয়েছে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে।

জানাগেছে, দীর্ঘ দশ মাস বন্ধ থাকার পর গত ৩মে চালু হয়েছে কোচিং বাণিজ্য। সন্ধ্যা নামলেই একে একে দল বেঁধে বিদ্যালয়ে প্রবেশ করেন শিক্ষার্থীরা। সকলে বিদ্যালয়ে প্রাইভেট ও এক্সট্রা ক্লাসের জন্য এসেছেন৷ এসব ক্লাসে প্রতিষ্ঠানের এসএসসি পরিক্ষার্থীরাও কোচিং করছেন৷

আমিনুল ইসলাম নামে একজন অভিভাবক বলেন, চলতি মাসের ৩ তারিখ হতে পাইলটে কোচিং চালু হয়েছে। আমার মেয়েকে আমি সেখানে কোচিং করাই না, আমি বাইরে পড়াই। স্কুলে অন্যন্য ৭০-৮০জন স্টুডেন্ট নিয়ে কোচিং চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, মূলত এসএসসি ও এইচএসসি পরিক্ষার সময় সারাদেশে কোচিং বন্ধ থাকে। কিন্তু পাইলট পরিক্ষা কেন্দ্রে সারাদিন পরিক্ষা হলেও রাতে কোচিং করানো হয়। প্রধান শিক্ষক একক সিদ্ধান্তে অন্যান্য শিক্ষকদের দিয়ে কোচিং করাচ্ছে। এটাতো নিয়ম বর্হিভূত, আমরা চাই পরিক্ষা চলাকালিন সময়ে কোচিং বন্ধ থাকুক।

এ বিষয়ে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, না আমরা ঐভাবে কোচিং করাচ্ছি না, সন্ধ্যার পর পরিক্ষার্থী ছেলেদের একটু পাঠদান করাচ্ছি আগায় নেওয়ার জন্য আরকি।

সরকারি নির্দেশনায় পরিক্ষার সময় কোচিং বন্ধ রাখার প্রশ্ন রাখতেই তিনি উল্টো সুরে বলেন- না না আমরা সরকারি সব নির্দেশনা মেনে চলি, তারা পরিক্ষার্থী না আমাদের বিদ্যালয়ের ছোট ছোট ছেলে গুলোকে পড়াই, সিলেবাসের ঘাটতি মেটানোর জন্য।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদ বলেন, আমাদের উপজেলা প্রশাসন থেকে পরিক্ষা চলাকালীন সময়ে কোচিং , আশেপাশের ফটোকপি দোকান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তারপরেও কেউ যদি তা অমান্য করে তবে আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিব।

নওগাঁ জেলা শিক্ষা অফিসার শাহাদৎ হোসেন বলেন, এসএসসি পরিক্ষা শুরু হওয়ার আগে থেকেই তো কোচিং বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। সাপাহার পাইলট স্কুলে কোচিং করানোর বিষয়টি জানিনা তবে আমি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহনের জন্য উদ্দ্যোগ নিবো।

এদিকে কর্তারা খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহনের আশ্বাসবানী শোনালেও প্রতিনিয়ত সন্ধ্যা নামলেই নিয়ম করে কেন্দ্রটিতে চলছে কোচিং বাণিজ্য। কবে নিবে ব্যবস্থা ? নাকি চলবে রমরমা কোচিং বানিজ্য ? প্রশ্ন অভিভাকসহ সচেতন মহলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026