1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১২:৫৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সাপাহারে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ১৯, ২০২৫,
  • 119 Time View
220

সাপাহারে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দৈনিক প্রভাতী বাংলাদেশ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
মোঃহামিদুর রহমান

সাপাহার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনা কমাতে ও চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে সাপাহার সদর এলাকার জয়পুর ফিলিং স্টেশন মোড়ে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।

অভিযানে সাপাহার থানা পুলিশের একটি দল অংশ নেয়, যার নেতৃত্বে ছিলেন থানার এএসআই আতাউর রহমান।

অভিযান চলাকালে ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করা হয় এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ৬ জন চালককে মোট ১,১০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইউএনও রোমানা রিয়াজ মোটরসাইকেল চালকদের নিরাপত্তার স্বার্থে অবশ্যই হেলমেট পরিধানের পরামর্শ দেন।

তিনি বলেন,
“মানুষের অসতর্কতার কারণেই দুর্ঘটনার হার বাড়ছে। তাই সাপাহার উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে চেকপোস্ট বসিয়ে লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেটবিহীন চালকদের আইনের আওতায় আনা হচ্ছে। এই কার্যক্রম চলমান থাকবে। শতভাগ হেলমেট ব্যবহার নিশ্চিত করা গেলে দুর্ঘটনায় প্রাণহানি অনেকাংশে কমে আসবে।”

ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন,
“সড়ক-মহাসড়কে হেলমেট ছাড়া দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর প্রবণতা বেড়েছে। তাই আজকের অভিযানে হেলমেটবিহীন ও লাইসেন্সবিহীন চালকদের জরিমানা করা হয়েছে এবং সচেতন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সবাইকে নিয়ম মেনে মোটরসাইকেল চালাতে হবে।”

অভিযান শেষে মোটরসাইকেল চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় এবং অনেকেই ভবিষ্যতে হেলমেট পরিধান করে চলাচলের প্রতিশ্রুতি দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026