1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ১২:০৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সাপাহারে মাঊন ক্লাবের উদ্যোগে আম বাজারে কৃষক ও চালকদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ 

নওগাঁ সাপাহার প্রতিনিধি:মোঃ হামিদুর রহমান
  • Update Time : বুধবার, জুলাই ২, ২০২৫,
  • 213 Time View
137

নওগাঁ সাপাহার প্রতিনিধি:মোঃ হামিদুর রহমান

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নওগাঁর সাপাহারে তীব্র গরম ও প্রচণ্ড তাপদাহে পথচারী, কৃষক ও যানবাহন চালকদের স্বস্তি দিতে মানবিক উদ্যোগ নিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন মাঊন ক্লাব। বুধবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে সাপাহার আম বাজারে ক্লাবের উদ্যোগে শতাধিক কৃষক, ভ্যানচালক ও পথচারীর মাঝে ঠান্ডা শরবত বিতরণ করা হয়।

শরবত বিতরণ কার্যক্রমে সরাসরি অংশ নেন ৪৬ নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম, সাপাহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, মাঊন ক্লাবের সভাপতি প্রভাষক আব্দুর রশিদ চৌধুরী, সেক্রেটারি মিনহাজুল ইসলাম, এবং সাংগঠনিক সম্পাদক নাইম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মাঊন ক্লাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুমিনুল হক বলেন, “তীব্র গরমে আম বাজারে আগত কৃষক, আমচাষী, বিক্রেতা ও পরিবহন চালকদের একটুখানি স্বস্তি দিতে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমরা চাই সমাজের বিত্তবানরা এগিয়ে এসে এই ধরনের মানবিক উদ্যোগে অংশ নিক, যেন এটি নিয়মিত চালানো যায়।”

এই উদ্যোগে শরবত পান করে সন্তোষ প্রকাশ করেছেন বাজারে আগত আমচাষী ও স্থানীয় জনসাধারণ। অনেকে এই কার্যক্রম নিয়মিত চালু রাখার দাবি জানান।

উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে সাপাহার মাঊন ক্লাব বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচা লনা করে আসছে। এর মধ্যে রয়েছে—স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, অসহায়দের মাঝে খাদ্য ও পোশাক বিতরণ এবং খেলাধুলার টুর্নামেন্ট আয়োজন।

এই ব্যতিক্রমধর্মী সেবামূলক কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026