1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১:৩২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সাতক্ষীরায় ন্যায্য মজুরির দাবিতে খেটে খাওয়া মানুষের অবস্থান কর্মসূচি

আনারুজ্জামান, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : শুক্রবার, মে ২, ২০২৫,
  • 187 Time View
144

আনারুজ্জামান, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সাতক্ষীরায় ন্যায্য মজুরির দাবিতে খেটে খাওয়া মানুষের অবস্থান কর্মসূচি।সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের মানুষের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ সংলগ্ন আশ্রয়ণ প্রকল্প প্রাঙ্গণে স্থানীয় জনগোষ্ঠী, সবুজ সংহতি, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম ও গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

স্থানীয় কৃষাণী কৌশল্যা মুন্ডার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, নারী শ্রমিক মাধবী রানী, কল্যাণী মুন্ডা, সবুজ সংহতির সদস্য দিলীপ মাঝি, যুব সংগঠক স.ম. ওসমান গনী, এসএসএসটি’র মাসুম বিল্লাহ, ওবায়দুল্লাহ আল মামুন, সবুজ বিল্লাহ, বারসিক কর্মকর্তা বাবলু জোয়ারদার, বিশ্বজিৎ মন্ডল, মনিকা পাইক, বরষা রাণী, প্রতিমা চক্রবর্তী প্রমুখ।

বক্তারা এসময় বলেন, উপকূলীয় এলাকায় দিনমজুরের চাহিদা অনেক বেশি। পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরা স্থানীয় কাঁকড়ার খামার, মাছের ঘের, নির্মাণ কাজে, মাটিকাটা, গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার এবং কৃষিকাজ করে থাকেন। কাঁকড়ার খামারে আন্তর্জাতিক শ্রম আইন লঙ্ঘন করে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করানো হয়। মজুরি দেওয়া হয় যতসামান্য। সর্বক্ষেত্রেই ন্যায্য মজুরি বঞ্চিত হন তারা।

পুরুষের সাথে একই কাজ করেও নারীরা অর্ধেক মজুরি পায়। হাঁড়ভাঙা পরিশ্রমের পরও তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না।বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন অবস্থান কর্মসূচি শেষে উপস্থিত নারী-পুরুষের সমন্বয়ে সচেতনতামূলক পথনাটক ‘ঘামের দাম কোথায়’ প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026