1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ১:৪৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত-২০২৫

শরিফুল ইসলাম সাতক্ষীরা সদর পতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫,
  • 138 Time View
125

শরিফুল ইসলাম সাতক্ষীরা সদর পতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মনোবল দৃঢ়করণ,দক্ষতা উন্নয়ন এবং পেশাগত দায়িত্ব সম্পর্কে আরও সচেতন করার লক্ষ্যে

সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদের সভাপতিত্বে সাতক্ষীরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার মোহাম্মদ আশরাফুজ্জামান সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন খুলনা রেঞ্জর বিএএম উপপরিচালক মো. নুরুল হাসান ফারিদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম,

সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ইফতেখারুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম, জাতীয় গোয়েন্দা সংস্থা সাতক্ষীরার উপপরিচালক,সাতক্ষীরা জেলা হিসাব নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আজগর আলী প্রমুখ।

এছাড়া সাতক্ষীরা জেলায় কর্মরত বর্তমান ও সাবেক আভি কর্মকর্তা কর্মচারী,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সকল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সহ বিভিন্ন পবদীর প্রাধিকারকৃত ৩০০ জন আনসার ও ভিডিপির সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই স্মরণ করেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জীবন উৎসর্গকারী বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের লাল সবুজের পতাকা প্রিয় মাতৃভূমি।

তিনি আরও স্মরণ করেন ২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী সকল শহীদদের। তিনি বলেন, দেশব্যাপী তৃণমূল পর্যায়ের বেকার তরুণ-তরুণীদের যুগোপযোগী ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আনসার ভিডিপির সমৃদ্ধির ছায়াতলে নিয়ে আসার কার্যক্রম চলমান রয়েছে। মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক বাহিনীতে সংস্কারের অংশ হিসেবে সকল ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির জন্য পেশাদারিত্ব মনোভাব পোষণ করা এবং , সাম্যতা ও সর্বক্ষেত্রে ন্যায্য হক নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন মোঃ আশরাফুজ্জামান, জেলা কমান্ড্যান্ট, সাতক্ষীরা, তার বক্তৃতায় বাংলাদেশ আনসার বাহিনীর গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরেন। তিনি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে বাহিনীর অবদান উল্লেখ করে বলেন, দেশ গঠনে আনসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া ক্রীড়া ও সংস্কৃতি সহ সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপির সার্বিক কর্মকান্ডের উপরও তিনি আলোকপাত করেন।

বক্তারা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি উৎসাহমূলক বক্তব্য দেন। আলোচনা পর্বে বাহিনীর ভূমিকা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করা হয়।বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় গ্রাম ও শহরের নিরাপত্তা ব্যবস্থায় আনসার বাহিনীর ভূমিকা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাহিনীর কার্যক্রমকে আরও কার্যকর করার পরিকল্পনার।সাম্প্রদায়িক সম্প্রীাত রক্ষা ও সাতক্ষীরা জেলার সকল পূজা মন্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় বক্তারা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।এছাড়া ২০২৪ এর অভ্যুত্থান পরবর্তী সময়ে সাতক্ষীরা জেলার অরক্ষিত থানা গুলোর নিরাপত্তা জোরদার ও লুট হওয়া অস্ত্র, গুলি উদ্ধারে অবদান রাখায় সকলে আনসার বাহিনীর ভূয়সী প্রশংসা করেন।

সমাবেশে বাহিনীর সদস্যদের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষতা, প্রশিক্ষণে কৃতিত্ব এবং দায়িত্ব পালনে নিষ্ঠার জন্য বেশ কয়েকজন সদস্যকে সম্মাননা দেওয়া হয়।

জেলা সমাবেশের মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নতুন দিকনির্দেশনা ও অনুপ্রেরণা পেয়েছেন। এই সমাবেশ তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026