1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ২:৫৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সাগরে বিশেষ যৌথ অভিযানে এক লাখ ইয়াবাসহ ৫ পাচারকারী গ্রেফতার 

শহীদুল ইসলাম শাহেদ টেকনাফ
  • Update Time : বুধবার, মার্চ ২৬, ২০২৫,
  • 147 Time View
114

শহীদুল ইসলাম শাহেদ টেকনাফ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারে টেকনাফ উপকূলের সাগরে পাচারকালে যৌথ অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ পাঁচ পাচারকারিকে গ্রেফতার করেছে র‌্যাব ও কোস্টগার্ড। তারা সবাই বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের ঘোলারচর সংলগ্ন সাগরে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার রা হলেন, এনায়েত উল্লাহ (৪১), নুর আলম (৩৮), মো. তুহা (২৫), মো. আজিজুল্লাহ (২২) ও আব্দুল হামিদ (২৫)। তারা সবাই টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

কোস্টগার্ড সদর দফতরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মঙ্গলবার দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোনারচর সংলগ্ন সাগরপথ দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় র‌্যাব। পরবর্তীতে বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করে। র‌্যাব ও কোস্টগার্ডের একটি যৌথদল সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার দিক থেকে সন্দেহজনক একটি ট্রলার আসতে দেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়।

তিনি আরও বলেন, এতে উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা ট্রলার দ্রুত চালিয়ে মিয়ানমার অভ্যন্তরে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে কোস্টগার্ড ও র‌্যাব সদস্যরা ট্রলারটি জব্দ করতে সক্ষম হয়।

পরে ট্রলারটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি বস্তা পাওয়া যায়। বস্তাটি খুলে পাওয়া যায় এক লাখ ইয়াবা। এসময় ট্রলারে থাকা ৫ পাচারকারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026